আসামি ধরে ফেরার পথে দুর্ঘটনায় এসআই নিহত, আহত ৮

মৌলভীবাজার প্রতিনিধি
২১ মে ২০২২, ১০:৫৬ আপডেট : ২১ মে ২০২২, ১১:০৬

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আসামি নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় সমিরণ চন্দ্র দাস (৪২) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিন আসামিসহ আট জন।

শনিবার (২১ মে) ভোর ৫টায় মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মহাসহস্র এলাকা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—রাজনগর থানার এসআই শওকত মাসুদ ভূইয়া, এসআই সোলেমান আহমদ, এএসআই জাহাঙ্গীর আলম, কনস্টেবল মাসুদ মিয়া ও আজিজ হোসেন। আহত আসামিদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাজনগর থানার এসআই সমিরণ চন্দ্রসহ ছয় পুলিশ সদস্য রাজনগরের উত্তরভাগ এলাকা থেকে তিন আসামিকে আটক করেন। পুলিশের পিকআপ ভ্যানে আসামি নিয়ে থানায় ফিরছিলেন তারা। পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মাহাসহস্র নামক স্থানে গাছের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। দায়িত্বরত চিকিৎসক এসআই সমিরণ চন্দ্রকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে এসআই শওকত, কনস্টেবল মাসুদ ও আজিজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সহাসহস্র গ্রামের সোহেল মিয়া বলেন, ‌‘পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বিকট আওয়াজ হয়। আমরা ঘটনাস্থলে এসে দেখি, আহত অবস্থায় ছয় পুলিশ কর্মকর্তাসহ আরও তিন জন পড়ে আছেন। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে ফোন করি। ফায়ার সার্ভিসের সদস্যরা আসলে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।’

মৌলভীবাজারেরর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে এক এসআই নিহত হয়েছেন। গুরুতর আহত তিন জনকে ওসমানী মেডিক্যালে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
ঢাকেশ্বরী মন্দিরে বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
থানা থেকে হারানো গ্রেনেড ময়লার স্তূপে, পিন টানতেই উড়ে গেলো ৩ আঙুল 
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক