এমসি কলেজের আরেক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি
২৭ মে ২০২২, ১৪:১৯আপডেট : ২৭ মে ২০২২, ১৪:২৪

সিলেটের এমসি (মুরারিচাঁদ) কলেজের আরেক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম সৌরভ দাশ রাহুল (২৫)। 

শুক্রবার (২৭ মে) দুপুরে নগরীর পাঠানটুলা গোয়াবাড়ি মোহনা আবাসিক এলাকার সি ব্লকের ২২ নম্বর বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ওই বাসায় মেস করে থাকতেন তিনি। 

সৌরভ দাশ সুনামগঞ্জের দিরাই উপজেলার খেরুয়াল গ্রামের মোহন দাশের ছেলে। এমসি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের ছাত্র তিনি।

আরও পড়ুন: সিলেটে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

পুলিশ জানায়, সকালে ঘুম থেকে উঠে সৌরভকে ডাকা হলে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পাশের কক্ষের অন্য ছাত্ররা চেষ্টা করেও দরজা খুলতে পারেননি। এ সময় বাইরে থেকে জানালা দিয়ে সৌরভকে সিলিংয়ে ঝুলতে দেখে বাসার মালিককে খবর দেন তারা। পরে জালালাবাদ থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, সৌরভের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। 

উল্লেখ্য, এর আগে গত  ২৫ মে সকালে এমসি কলেজের নতুন হোস্টেল থেকে স্মৃতি রানী দাস (২০) নামে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি কলেজের ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি