বিদ্যুৎ বিচ্ছিন্ন সুনামগঞ্জ

সুনামগঞ্জ প্রতিনিধি
১৭ জুন ২০২২, ১২:০৬আপডেট : ১৭ জুন ২০২২, ১৩:২২

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভারী বর্ষণ ও উজানের ঢলে সদর, ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর ও বিশ্বম্ভপুর উপজেলার প্রায় সব বসতঘরে পানি প্রবেশ করেছে। দুর্ঘটনা এড়াতে ছাতক ও সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে সুনামগঞ্জ জেলা ও সংলগ্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সুনামগঞ্জ ও ছাতক পৌর এলাকার প্রধান সড়ক হাঁটু থেকে কোমর পানিতে ডুবে আছে। শহরের প্রধান সড়ক গুলোতে অনায়াসে নৌকা চলাচল করছে। ৬৮ কিলোমিটার দীর্ঘ সিলেট সুনামগঞ্জ সড়কের পাঁচটি স্থান কোমর পানিতে ডুবে থাকায় সুনামগঞ্জের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। প্রথম দফা বন্যার রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় দফার বন্যায় মানুষ চরম বিপাকে পড়েছেন। 

আরও পড়ুন: সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যা

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানান, বন্যার কারণে সুনামগঞ্জ শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বসতবাড়ির শত শত বৈদ্যুতিক মিটার পানিতে ডুবে গেছে। সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ-দিঘলী এলাকা প্লাবিত হয়ে সারাদেশের সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাস জানান, বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সব এলাকা বন্যার পানিতে ডুবে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। কারণ বিদ্যুৎ বিচ্ছিন্ন না করলে বন্যাকবলিত এলাকায় দুর্ঘটনা ঘটতে পারে। আর বিদ্যুৎ কেন্দ্রের ভেতরেও পানি ঢুকেছে। 

এদিকে বেলা ১১টায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে জানান, ছাতক ও সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্র পাহাড়ি ঢলে প্লাবিত হওয়ায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করায় সুনামগঞ্জ জেলা ও সংলগ্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সিলেটের কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রের সুইচইয়ার্ড প্লাবিত হওয়ায় সিলেট অঞ্চলও বিদ্যুৎ বন্ধের ঝুঁকিতে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে সম্মানিত বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ দুঃখ প্রকাশ করছে। প্লাবন পরিস্থিতির উন্নতি হওয়ামাত্র বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
নেপালে বন্যায় পাহাড়ই যেভাবে বাঁচালো শত শত প্রাণ
নেপালে নতুন হ্রদ নিয়ে কেন ফের বন্যার ভয়?
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৭০
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৭০
শাহজালালের থার্ড টার্মিনাল চালু হতে আর কতটা পথ বাকি
শাহজালালের থার্ড টার্মিনাল চালু হতে আর কতটা পথ বাকি
সংকটের মধ্যেই নরওয়ের নতুন রাজা হ্যাকন অষ্টম
সংকটের মধ্যেই নরওয়ের নতুন রাজা হ্যাকন অষ্টম
এবার জেল থেকে নোরাকে সুকেশের চিঠি, উঠে এলো জ্যাকুলিনের প্রসঙ্গও
এবার জেল থেকে নোরাকে সুকেশের চিঠি, উঠে এলো জ্যাকুলিনের প্রসঙ্গও
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা