সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, মেরামত হচ্ছে সড়ক

সিলেট প্রতিনিধি
২০ জুন ২০২২, ২০:৪৬আপডেট : ২০ জুন ২০২২, ২১:৩৯

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে মঙ্গলবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন ঘিরে মেরামত হচ্ছে সিলেটের সড়ক।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সিলেট নগরীসহ বিমানবন্দর সড়কটি খানাখন্দে ভরপুর। মানুষ ভোগান্তি নিয়ে দীর্ঘদিন চলাচল করলেও টনক নড়েনি সিলেট সড়ক ও জনপথ (সওজ) বিভাগের। এবার টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে সিলেটের সড়কগুলো।

মঙ্গলবার (২১ জুন) সিলেটের বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ জুন) প্রধানমন্ত্রী কার্যালয়ের বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) একটি দল গাড়িবহর নিয়ে সিলেটে পৌঁছে। এরপর সিলেট ওসমানী বিমানবন্দর পরিদর্শন করে তারা।

দীর্ঘদিন ধরে সিলেট নগরীসহ বিমানবন্দর সড়কটি খানাখন্দে ভরপুর

এরইমধ্যে বিকালে সিলেট বিমানবন্দর সড়কটি মেরামত শুরু করেন সওজের লোকজন। এ সময় বিমানবন্দর সড়কে বন্যায় ধসে পড়া টিলা ও ঝুঁকিপূর্ণ গাছ কাটতে দেখা গেছে তাদের।

এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, ‌‘বিমানবন্দর সড়কটির কিছু স্থান ভাঙা ছিল। সেগুলো মেরামত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে মেরামত শেষ হবে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি