‘প্রধানমন্ত্রী সবার খাবারের ব্যবস্থা করেছেন কেউ না খেয়ে মরবে না’

সুনামগঞ্জ প্রতিনিধি
০২ জুলাই ২০২২, ১৭:২৩ আপডেট : ০২ জুলাই ২০২২, ১৭:২৩

সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চল পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। পরিদর্শনের আগে এক মতবিনিময় সভায় তিনি বলেছেন, ‘দুর্যোগকালে কোনও মানুষ না খেয়ে মরবে না। প্রধানমন্ত্রী সবার জন্য খাবারের ব্যবস্থা করেছেন।’

শনিবার (২ জুলাই) দুপুর ১২টায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের হাওর বাংলা হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সেখানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভাঙ্গা ও চরভদ্রাসন এলাকার সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. মহিবুর রহমান মানিক, পৌর মেয়র নাদের বখত, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান পলাশ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম।

/এফআর/
সম্পর্কিত
বাসার দরজা ভেঙে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
সুনামগঞ্জে বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু
আদালতের বারান্দায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেলো নারীর
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক