বাবাকে দাফন করে পরীক্ষা কেন্দ্রে রুহান

হবিগঞ্জ প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪০

হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মারা যান মৌলভীবাজার সদর উপজেলার আথানগিরী গ্রামের বাসিন্দা আব্দুল ওয়াহিদ। তার ছেলে রুহান আহমেদ এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। বাবার মৃত্যুতে শোকে ভেঙে পড়ে রুহান। এমন অবস্থায় ভেবেছিল, পরীক্ষা হয়তো আর দেওয়া হবে না। পরে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে বাবাকে দাফন করে পরীক্ষা কেন্দ্রে ছুটে যায়।

রুহান পার্শবর্তী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। বাড়ি তার পরীক্ষার কেন্দ্র নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজ। 

জানা গেছে, বুধবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে রুহানের বাবা মারা যান। বৃস্পতিবার বেলা ১১টায় জানাজা শেষে দাফন করা হয়। এদিকে আজ রুহানের গণিত পরীক্ষা ছিল। বাবাকে হারিয়ে শোকে কাতর এই কিশোর ভেবেছিল, পরীক্ষা হয়তো দেওয়া হবে না। কিন্তু দাফনের পর রুহান জানায়, সে পরীক্ষা দিতে যাবে। কিন্তু ততক্ষণে পরীক্ষা শুরু হয়ে গেছে। এরপর মোটরসাইকেলে উঠিয়ে তাকে নিয়ে দ্রুত পরীক্ষা কেন্দ্রে নিয়ে যান নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ মুহিত।

পরীক্ষা শেষে রুহান আহমেদ বলে, ‘হঠাৎ বাবা মারা গেলো। পরীক্ষা শুরুর সময় দাফন করেছি। আমিসহ পুরো পরিবার শোকে স্তব্ধ। এই পরিস্থিতির মধ্যে পরীক্ষায় অংশ নেওয়া কঠিন ছিল। তবে দাফন শেষে সিদ্ধান্ত নিই, কিছুটা বিলম্ব হলেও পরীক্ষায় নেবো। পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন।’

দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন তালুকদার বলেন, ‘রুহানের বাবার মৃত্যুর বিষয়টি খুবই দুঃখজনক। এই শোকেরও মধ্যে সে পরীক্ষায় অংশ নিয়েছে। তার সাফল্য কামনা করি।’

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের