একওয়ানকে ইতালিতে পাঠাতে ১৯ লাখে চুক্তি করা সেই দম্পতি গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি
১০ অক্টোবর ২০২২, ১৬:৫৬ আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৬:৫৬

লিবিয়ায় মানবপাচারকারী চক্রের নির্যাতনে যুবক একওয়ান ইসলামের মৃত্যুর ঘটনায় মানবপাচারের সঙ্গে যুক্ত সুনামগঞ্জের এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- জেলার জগন্নাথপুর উপজেলার শ্রীধর পাশা গ্রামের আবুল হোসেন (৫০) ও তার স্ত্রী আছমা বেগম (৪০)।

সোমবার (১০ অক্টোবর) ভোরে জগন্নাথপুর থানা পুলিশের একটি দল সিলেট ও হবিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নগদ টাকা, ব্যাংকের চেক বই, এটিএম কার্ড, সাতটি মোবাইল ফোন ও পাসপোর্টসহ তাদেরকে গ্রেফতার করে।

জানা গেছে, ২০২১ সালের মার্চে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধর পাশা গ্রামের তরিকুল ইসলামের ছেলে একওয়ান ইসলামকে ইতালি পাঠানোর জন্য মৌখিকভাবে ১৯ লাখ টাকায় চুক্তি করে এই দম্পতি। চুক্তি মোতাবেক আসামিদের নগদ ১৫ লাখ টাকা দেন মামলার বাদী তরিকুল ইসলাম। পরে একওয়ানকে ইতালি না পাঠিয়ে লিবিয়ায় অবস্থানরত ওই দম্পতির ছেলে আলী হোসেন ও তার আত্মীয় সালেহ আহমদের কাছে পাঠিয়ে দেয়।

তখন বাদী তার ছেলের সঙ্গে কথা বলে জানতে পারেন, সে লিবিয়ায় আছে এবং অনেক কষ্টে দিনযাপন করছে। একওয়ান লিবিয়ায় থাকা মানবপাচারকারীদের নির্মম নির্যাতনে চলতি বছরের ১৬ জুন মারা যান। ২৯ সেপ্টেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় লাশ আনা হয়। এই ঘটনায় বাবা তরিকুল ইসলাম বাদী হয়ে ৩ অক্টোবর  জগন্নাথপুর থানায় মানবপাচার আইনে আবুল হোসেন, আছমা বেগম (৪০), তাদের ছেলে লিবিয়া প্রবাসী আলী হোসেন (২৫), আত্মীয় সালেহ আহমদকে (৪৫) আসামি করে মামলা করেন। ওই মামলায় এদের গ্রেফতার করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ বলেন, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে। লিবিয়া থাকা আসামিদের গ্রেফতার করতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে। 

/এফআর/
সম্পর্কিত
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ, পর্যটন উন্নয়নে আলোচনা
ইতালির ইসেও হ্রদের ধারে শান্ত অবকাশ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনারের সাক্ষাৎ মানবপাচার প্রতিরোধ ও অবৈধ অভিবাসন পথ বন্ধে অগ্রাধিকার
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক