জমি-জমা বিক্রি করে নিঃস্ব হওয়ার পর ধর্ষণ মামলা থেকে মুক্তি পেলেন বৃদ্ধ

হবিগঞ্জ প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৩, ২০:০৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ২০:০৮

হবিগঞ্জে ধর্ষণের অভিযোগে করা এক মামলা থেকে প্রায় দুই যুগ পর খালাস পেয়েছেন ৮৬ বছর বয়সী বৃদ্ধ দরছ মিয়া। মামলা পরিচালনা করতে গিয়ে জমি-জমা বিক্রি করে নিঃস্ব হয়েছেন তিনি। দরছ মিয়া হবিগঞ্জের বাহুবলের পুটিজুরী ইউনিয়নের হরিশচন্দ্রপুর গ্রামের একজন কৃষক।

মামলা সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে ১৮ জুলাই হবিগঞ্জের বাহুবল উপজেলার হরিশচন্দ্রপুর গ্রামে ধর্ষণের অভিযোগে দরছ মিয়া, বুলু মিয়া ও ইমান উল্লাহকে আসামি করে এক নারী মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, ঘটনার দিন রাতে ওই নারী শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে তিন আসামি তাকে ধরে নিয়ে ধর্ষণ করে। মামলায় অপর দুই আসামি শুরু থেকে পলাতক থাকলেও দরছ মিয়া আইনি লড়াই চালিয়ে যান।

২৪ বছর আইনি লড়াই শেষে গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকালে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর বিচারক সুদীপ্ত দাস এ মামলার দায় থেকে তিন আসামিকে বেকসুর খালাস দেন।

এ প্রসঙ্গে দরছ মিয়া বলেন, মামলার বাদীর স্বামীর সঙ্গে আগে থেকে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। আমাকে ফাঁসানোর জন্য আমার বয়স তখন ৬২ বছর, সে সময় আমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দেওয়া হয়।

তিনি আরও বলেন, দীর্ঘ দুই যুগ ধরে আমি আইনি লড়াই করতে গিয়ে জমিজমা বিক্রি করে একবারে নিঃস্ব হয়ে গেছি। আমার বয়স হয়েছে, মারা যাবো। মৃত্যুর আগে ন্যায় বিচার পেয়ে আমি সন্তুষ্ট।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হাসেম মোল্লা (মাসুম মোল্লা) বলেন, ১৯৯৯ সালে ধর্ষণের অভিযোগে করা মামলায় চিকিৎসক ধর্ষণের কোনও আলামত পাননি মর্মে প্রতিবেদন দেন। এ ছাড়া ১২ জন সাক্ষী সাক্ষ্য দেননি। ফলে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত দরছ মিয়াসহ তিন জনকে এ মামলা থেকে খালাস দিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী