উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাইলে আ.লীগ বসে থাকবে না: পরিবেশমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৩

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, ‘দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রাকে কোনও অবস্থাতেই বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না। কেউ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাইলে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ ঘরে বসে থাকবে না। তাদের বাংলাদেশে ২০১৩-১৪ সালের মতো আগুনসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে এবং দেশকে জঙ্গিদের দেশে পরিণত হতে দেওয়া যাবে না।’

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়ন পরিষদে বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ, বড়লেখা সদর ইউনিয়ন শাখা আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

আন্দোলনরত বিরোধী দলগুলোর উদ্দেশ্যে পরিবেশমন্ত্রী বলেন, ‘আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে। জনগণ যাদের সমর্থন দেবে, তারাই দেশ পরিচালনা করবে। তাই অযথা নৈরাজ্য সৃষ্টি করবেন না।’

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পদ্মা সেতু, মেট্রোরেল, ঘরে ঘরে বিদ্যুৎ, মাথাপিছু আয় বৃদ্ধি করে ২ হাজার ৮৪০ ডলার, কৃষকদের জন্য পর্যাপ্ত সার, আধুনিক যন্ত্রপাতি ইত্যাদির ব্যবস্থা করছে সরকার। অসহায় মানুষদের জন্য বিভিন্ন প্রকার ভাতার ব্যবস্থা করা হচ্ছে।’

নিজের মন্ত্রণালয়ের উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মাধবকুণ্ডে কেবলকার, লাঠিটিলায় সাফারি পার্ক, হাকালুকি হাওরের উন্নয়নে কাজ করা হচ্ছে।’

মন্ত্রী দলের নেতাকর্মীদের বলেন, ‘উন্নয়নের এ বার্তা নিয়ে প্রতিটি ঘরে যেতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে দেশকে জাপান, অস্ট্রেলিয়া এবং ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশে পরিণত করা হবে।’

বড়লেখা সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী প্রমুখ।

/এনএআর/
সম্পর্কিত
পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে সরকার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
বনের জমিতে বেসরকারি প্রতিষ্ঠানের রাস্তা নির্মাণ, উচ্ছেদ অভিযানে বিএনপি নেতাদের বাধা
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি