২ শতক জমির জন্য ভাইয়ের হাতে ভাই খুন

সুনামগঞ্জ প্রতিনিধি
১০ মার্চ ২০২৩, ১০:৩০ আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৪:২৯

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে ফুফাতো ভাইয়ের দায়ের কোপে আহত হন আব্দুল খালিক। শুক্রবার (১০ মার্চ) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দুলাল ধর জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর উস্তাংগেরগাও গ্রামে দুই শতক জায়গা নিয়ে মামাতো ভাই ও ফুফাতো ভাইদের মধ্যে সালিস বৈঠক বসে। খালিকের বসত ঘরে এই সালিস বসে। বৈঠকে তার তিন ফুফাতো ভাই সুমন মিয়া, জুয়েল আহমদ, লায়েক আহমেদ এবং মামাতো ভাই আব্দুল খালিক (৪০), আব্দুল হক (৩০) ও আহমদ মিয়া (৬০) যোগ দেন। এক পর্যায়ে রাত সাড়ে ১১টায় সুমন বসঘরের পেছন থেকে দা নিয়ে এসে খালিকের মাথায় কোপ দেন। এ সময় খালিকের ভাই আব্দুল হক (৩০) ও আহাদ মিয়াকেও (৬০) পিটিয়ে আহত করেন সুমনের ভাইয়েরা। 

ওসি আরও জানান, খালিককে প্রাথমিক চিকিৎসার জন্য দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সুমন, লায়েক, রানা, আলী হোসেনসহ পাঁচ জনকে পুলিশ আটক করেছে।

/আরআর/
সম্পর্কিত
খড় খাইলো গরুর বাছুরে, মানুষ খুন করলো মানুষকে  
জিয়াউলের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য মঙ্গলবার
১০৪ জনের গুম-খুনের অভিযোগ, জিয়াউলের মামলার বিচার শেষের পথে
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক