জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি খুন

সুনামগঞ্জ প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৩, ১৮:২৭ আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৮:২৭

পারিবারিক কলহের জেরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জামাইকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১৭ এপ্রিল) বিকালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কয়েক বছর আগে উপজেলার মেরুয়াখলা গ্রামের রবি মিয়ার মেয়ে রুবিনা খাতুনের সঙ্গে একই ইউনিয়নের স্বরুপগঞ্জ গ্রামের আব্দুল জলিলের ছেলে বাহারাম মিয়ার বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর থেকে যৌতুকের টাকা ও বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে রুবিনার বিরোধ দেখা দেয়। এ কারণে রুবিনা বাবার বাড়ি চলে আসেন। সোমবার বিকালে রুবিনার স্বামী বাহারাম স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিতে শ্বশুরবাড়ি যান। সেখানে স্ত্রী রুবিনা ও শাশুড়ি আলেয়া বেগমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে আলেয়াকে বাহারাম ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আলেয়ার মৃত্যু হয়। 

বিশ্বম্ভরপুর থানার ওসি সাইফুল আলম জানান, পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত আলেয়ার স্বামী রবি মিয়া বাদী হয়ে বাহারামকে আসামি করে হত্যা মামলা করেন। এই মামলায় বাহরামকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

/আরআর/
সম্পর্কিত
খড় খাইলো গরুর বাছুরে, মানুষ খুন করলো মানুষকে  
জিয়াউলের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য মঙ্গলবার
১০৪ জনের গুম-খুনের অভিযোগ, জিয়াউলের মামলার বিচার শেষের পথে
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক