শাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেলো শ্রমিকের

শাবি প্রতিনিধি
২২ জুলাই ২০২৩, ১৭:০৩আপডেট : ২২ জুলাই ২০২৩, ১৭:০৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নির্মাণাধীন বহুতল ভবনে সেফটি ছাড়া কাজ করার সময় পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

মৃত শ্রমিকের নাম আরিফুল ইসলাম। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার সদর থানায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক শ্রমিক বলেন, কোনও নিরাপত্তা সামগ্রী ছাড়াই আরিফুল বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের উপরের দিকে কাজ করছিলেন। আমরা তার পড়ে যাওয়ার শব্দ শুনি। তিনি মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী জানান, হাসপাতালে নেওয়া হলে আরিফুলকে ডাক্তাররা মৃত বলে জানান।

প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শ্রমিকের পরিবারের সঙ্গে কথা বলেছে। আইনানুগ প্রক্রিয়া শেষ হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সেকশন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস এ বি ই এল এন্ড বি বি এলর (জেভী) সঙ্গে কথা বলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

নিরাপত্তার নিয়ে ভবনে কাজের বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত)  সৈয়দ হাবিবুর রহমানকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

/আরআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের