সিলেটে ছাত্রলীগ কর্মী হত্যায় নিজ দলের দুজন আটক

সিলেট প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৩, ১৬:০৬আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৬:০৬

সিলেটে ছু‌রিকাঘাতে আরিফ আহমদ (১৯) নামের ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় দুজনকে আটক করেছে পু‌লিশ। আটককৃতরা হলেন আনহাছ আহমদ ওরফে র‌নি (২৩) ও মামুন মজুমদার (৩২)।

সোমবার (২০ নভেম্বর) রাতে পুলিশের একটি দল নগরের বালুচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা ছাত্রলীগের রাজনী‌তির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

আটকের বিষয়‌টি নি‌শ্চিত করেছেন সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন। তিনি বলেন, ‘সোমবার রাতেই সিলেট নগরের বালুচর এলাকা থেকে হত‌্যাকাণ্ডের সঙ্গে জ‌ড়িত দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া জ‌ড়িত অন‌্যান‌্যদের গ্রেফতারে অভিযান চলছে।

এর আগে, সোমবার রাতে ছু‌রিকাঘাতে খুন হন ছাত্রলীগ কর্মী আরিফ আহমদ। তিনি সিলেট সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং সিলেট জেলা ছাত্রলীগের সভাপ‌তি নাজমুল ইসলামের সঙ্গে ছাত্রলীগের রাজনী‌তিতে স‌ক্রিয় ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি