মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো ২ বন্ধুর

সুনামগঞ্জ প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৩, ০২:০১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:০১

সুনামগঞ্জের জগন্নাথপুরে পণ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের আরেক বন্ধু আহত হয়েছেন। বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের দাড়াখাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ছাতকের জিয়াপুর গ্রামের আনা মিয়ার ছেলে নাহিদুল হক (১৮), একই গ্রামের আবাব মিয়ার ছেলে রবিন আহমেদ (১৮)। গুরুতর আহত তাদের বন্ধু মাকছুদ মিয়াকে (২০) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, তিন বন্ধু জগন্নাথপুর উপজেলা শহরে ঘোরাঘুরি শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিন জনই আহত হন। তাদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার সৃজনা সরকার তমা বলেন, দুই জনকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। আরেকজনের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। 

/এএম/ইউএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী