কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেবো: শাবি উপাচার্য

সিলেট প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৩, ২৩:৫৭আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ২৩:৫৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, ‘আগামী নির্বাচন কেউ বানচালের চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেবো। সেই সঙ্গে  মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে জয়ী করতে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করবো।’

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় উপাচার্য এ কথা বলেন।

উপাচার্য ফরিদ উদ্দিন বলেন, ‘শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলো কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নের জন্য শর্টকাট কোনও পথ নেই। এ জন্য আমাদের সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’ এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘১৯৭১ সালে যারা দেশের শত্রু ছিল, তারা আজও দেশের শত্রু। এসব স্বাধীনতাবিরোধী শক্তি যখনই দেশে ক্ষমতায় আসীন হয়েছে, তখনই তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশকে মেধাশূন্য করার লক্ষ্যে পাকিস্তানি শাসকগোষ্ঠী তাদের শাসনকাল ধরেই বিভিন্ন সময়ে বুদ্ধিজীবীদের হত্যা করেছে। তবে বিশেষভাবে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে পরিকল্পিতভাবে তারা দেশের নামকরা বুদ্ধিজীবীদের হত্যা করে।’

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন ও শিক্ষক সমিতির (ভারপ্রাপ্ত) সভাপতি অধ্যাপক ড. চন্দ্রানী নাগ।

/এফআর/
সম্পর্কিত
নিখোঁজের ৫ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মোবাইল নম্বর অনলাইনে ছড়িয়ে দেওয়ায় একজন আটক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে আইনি ব্যবস্থা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী