ভারতে পালানোর সময় সীমান্ত থেকে গোপালগঞ্জের ২ জন আটক

সিলেট প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৭

সিলেটের কানাইঘাট দনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশের অভ্যন্তর থেকে গোপালগঞ্জের দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে কানাইঘাটের বড়খেওড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৬ হাজার টাকা ও ১০ হাজার দুইশত ভারতীয় রুপি উদ্ধার করে বিজিবি। আটকরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের বড় বাহিরভাঘ গ্রামের ইসমাইল মোল্লার ছেলে মশিউর রহমান (৪৮) ও 
মহেশপুর ইউনিয়নের চরপদ্দভিলা গ্রামের বাবলু হোসেনের ছেলে লিয়াকত শেখ।

সোনারখেওড় বিজিবি ক্যাম্পের হাবিলদার জুয়েল জানান, শুক্রবার দনা সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা টহল দেওয়ার সময় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি সদস্যরা মশিউর রহমান ও লিয়াকত শেখকে আটক করে। তাদেরকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী