ভারতে পাচারের সময় সুনামগঞ্জ সীমান্তে ৮৮৫ কেজি ইলিশ জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৪ আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৪

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাঁশতলা এলাকা দিয়ে ইলিশের একটি বড় চালান ভারতে পাচার হবে। এমন সংবাদ পেয়ে বাংলাবাজার বিওপির টহল দল আনুমানিক রাত ৩টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় বিজিবি টহল দল ৮৮৫ কেজি ইলিশ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ইলিশের আনুমানিক বাজার মূল্য ২২ লাখ সাড়ে ১২ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা পুরোপুরি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ভারতে পাচারের সময় ইলিশের এই চালানটি জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
সীমান্তের ১৮০০ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, খোলা হয়েছে কন্ট্রোল রুম
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক