সিলেটে একদিনে পাঁচ থানার ওসি বদলি, নতুন দায়িত্ব পেলেন যারা

সিলেট প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৪, ২৩:১৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ২৩:১৪

সিলেটে একদিনে পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। শনিবার সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুবুর রহমানের স্বাক্ষরিত চিঠিতে পাঁচ থানার ওসিকে বদলির এ আদেশ দেওয়া হয়। ওই আদেশে অবিলম্বে সিদ্ধান্ত কার্যকর করার বিষয়টি জানানো হয়। পাঁচ থানার বদলি ওসিদের সিলেট জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

বদলিকৃতরা হলেন- ফেঞ্চুগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান, বিয়ানীবাজার থানার ওসি অকিল উদ্দিন আহম্মদ, জৈন্তাপুর থানার ওসি মো. তাজুল ইসলাম, বিশ্বনাথ থানার ওসি রমাপ্রসাদ চক্রবর্তী ও কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ বদিউজ্জামান।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ সুপারের আদেশে জেলা পুলিশের আওতাধীন পাঁচ থানার ওসিকে বদলি করা হয়।’

গত ৫ আগস্ট সরকারের পরিবর্তনের পর এই প্রথম একযোগে পাঁচটি থানার ওসি পদে বদলি করা হয়েছে। তবে সম্প্রতি গোয়াইনঘাট ও গোলাপগঞ্জ থানার ওসিদের বদলি করা হয়।

এদিকে পাঁচটি থানাতেই নতুন করে পাঁচ জনকে ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে পুলিশ পরিদর্শক আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামানকে জৈন্তাপুর থানায়, এনামুল হক চৌধুরীকে বিয়ানীবাজার থানায়, রুবেল মিয়াকে বিশ্বনাথ থানায়, উজায়ের আল মাহমুদকে কোম্পানীগঞ্জ থানায় ও মো. মনিরুজ্জামান খানকে ফেঞ্চুগঞ্জ থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, ‘জনস্বার্থে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলির এ অফিস আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

/এএম/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি