মৌলভীবাজারে ভারতীয় দুই নাগরিক গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৪, ১৯:৩১আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১৯:৩১

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতের দুই নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার আলীনগর সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি।

গ্রেফতারকৃতরা হলেন- ভারতের উনুকোটি জেলার ইরানি থানার বাসিন্দা আব্দুল জলিল (৪৫) ও আব্দুল আহাদ (৩৯)। তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন।

তিনি বলেন, ‘শুক্রবার রাত ৮টার দিকে আলীনগর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেন জলিল ও আহাদ। তাদের কাছে আলীনগর বিজিবির সদস্যরা কাগজপত্র দেখতে চাইলে বৈধ কোনও কাগজ দেখাতে পারেননি। পরে গ্রেফতার করে শনিবার দুপুরে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মামলা করা হয়েছে।’

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আফছার বলেন, ‘শনিবার সকালে ভারতীয় দুই নাগরিককে বিজিবি থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক