জানাজায় আসতে দেওয়া হয়নি ইমামকেও

বাবার মৃত্যুসংবাদ মসজিদের মাইকে প্রচার না করায় ছেলের মামলা

সিলেট প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৪, ০৮:২৮ আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৮:২৮

সিলেটের বিশ্বনাথে বাবার মৃত্যুসংবাদ মসজিদের মাইকে প্রচার না করার কারণে মামলা করেছেন ছেলে। এমনকি মসজিদের ইমামকেও জানাজায় আসতে দেননি বলে মামলার এজহারে অভিযোগ করা হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেঘরি গ্রামের মৃত চান মিয়ার ছেলে সাজ্জাদুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় একই গ্রামের ১৩ জনকে আসামি করা হয়।

জানা গেছে, গত ১২ অক্টোবর সকাল সোয়া ৭টায় মারা যান খাজাঞ্চি ইউনিয়নের তেঘরি গ্রামের মো. চান মিয়া। তার মৃত্যুর পর গ্রামের মসজিদে মৃত্যুসংবাদ ও নামাজে জানাজার সময়সূচি এলাকাবাসীকে জানাতে চাইলে গ্রামের নুরুল হকসহ কয়েকজন মাইক ব্যবহার করতে দেননি।

এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া। তিনি বলেন, ‘বাবার মৃত্যুসংবাদ মসজিদের মাইকে প্রচার না করায় থানায় মামলা করেছেন ছেলে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতে মামলা বিচারাধীন, বয়লারের লাইসেন্সের পরীক্ষা স্থগিতের দাবি
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পরই ‘স্পিকার মিরাজ’ গ্রেফতার
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা