ঘটনার ১০ বছর পর জামায়াত নেতার করা মামলায় আ.লীগের দুই নেতা গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৪, ০৯:০৮আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৯:০৮

হবিগঞ্জের নবীগঞ্জ শহরে অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী (৫০) ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সন্তোষ দাশকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় শহরের ভিন্ন স্থান থেকে জামায়াতে ইসলামীর নেতা শাহ মো. আলাউদ্দিনের মামলার এজাহারভুক্ত এই দুই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাইফুল জাহান চৌধুরী নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের (অব্যাহতি প্রাপ্ত) সাবেক সাধারণ সম্পাদক ও সন্তোষ দাশ (৪৯) নবীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কমিশনার এবং পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর দুপুরে তৎকালীন জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দোষীসাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। ওই রায়ের প্রতিবাদে নবীগঞ্জে জামায়াতে ইসলামী ও তৌহিদী জনতার শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দেশের পট-পরিবর্তনের পর ঘটনার ১০ বছর পর গত ১৪ সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর সদর ইউনিয়নের সভাপতি শাহ মো. আলাউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

এতে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীসহ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীকে আসামি করা হয়। এর মধ্যে সাইফুল দুই ও সন্তোষ ১৯ নম্বর আসামি।

বুধবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ শহরে অভিযান চালিয়ে সন্তোষ দাশকে গ্রেফতার করে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধ্যবাজার এলাকায় অভিযান চালিয়ে সাইফুল জাহান চৌধুরীকে গ্রেফতার করা হয়।

এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন বলেন, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম