কাজি ডেকে ৮ তরুণ-তরুণীর বিয়ে: সেই রিসোর্টে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় মামলা

সিলেট প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৫, ০৮:২৮ আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৮:২৮

চাঁদা না পেয়ে সিলেটের দক্ষিণ সুরমার সিলামের রিজেন্ট পার্ক রিসোর্টে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে ছাত্রদল নেতাসহ ছয় জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রিজেন্ট পার্ক ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় ৬ জনের নাম উল্লেখ করে ও ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করা হয়। এ ছাড়া ছাত্রদলের কর্মী আলাউদ্দিন ফারাবি, সানোয়ার বখত রাহিন, হুসাইন আহমদ, কবির আহমদ, সুমন আহমদের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে ২৫০ থেকে ৩০০ জনকে।

প্রসঙ্গত, গত রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে রিজেন্ট পার্ক রিসোর্টে চাঁদা না পেয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন দক্ষিণ সুরমার সিলাম এলাকার লোকজন। এ সময় রিসোর্টে অবস্থান করা ১৬ তরুণ-তরুণীকে আটক করেন তারা। পরে ওই তরুণ-তরুণীদের মধ্যে ৮ জনকে অভিভাবকদের উপস্থিতিতে কাজি ডেকে বিয়ে দেন। অন্যদের অভিভাবকের জিম্মায় সামাজিকভাবে বিয়ের আয়োজন করার মুচলেকা নিয়ে ছেড়ে দেন।

/কেএইচটি/
সম্পর্কিত
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযানে বন কর্মকর্তাদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তা আহত
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা