মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

সিলেট প্রতিনিধি
১৪ মার্চ ২০২৫, ০১:৫৪আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০১:৫৪
সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন নয়াখুররমখলা ও নাজিরেরগাওয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
 
বৃৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১১টা ৪৫ মিনিটে উভয় পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে সিলেট-সুনামগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধের পাশপাশি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যেতে দেখা গেছে পথচারীসহ সাধারণ মানুষদের। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ও উভয়পক্ষের গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। 
 
জানা যায়, এর আগে মঙ্গলবার (১১ মার্চ) বাজারে গাড়ি পার্কিং নিয়ে কথাকাটাকাটির জেরে মহানগরীর ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডের সংলগ্ন নয়াখুররমখলা ও নাজিনেরগাওয়ের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সে দিন ইফতারের আগ মুহূর্তে টুকেরবাজারের সবজি কেনাবেচার স্থানে গাড়ি পার্কিং নিয়ে দুই ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা হয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার পরও উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই গ্রামের মধ্যে। 
 
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বৃহস্পতিবার রাতে সংঘর্ষে জড়িয়েছে দুটি গ্রামের বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ সময় উভয় পক্ষের কয়েকজন আহত হন।’
/আরআইজে/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে