লিট ফেস্ট সমাপনী কনসার্টে দর্শকদের ঢল, ভাঙলো মিলনমেলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৩, ২০:৫৭আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ২১:২২

সন্ধ্যা গড়াতেই বাংলা একাডেমির বর্ধমান মঞ্চের সামনের মাঠ লোকারণ্য হয়ে ওঠে। যেদিকে দৃষ্টি যায়, শুধু মানুষ আর মানুষ! পাখির চোখে তখন তিলধারণের জায়গা নেই। রবিবার (৮ জানুয়ারি) ঢাকা লিট ফেস্টের চতুর্থ ও সমাপনী দিনে কোক স্টুডিও বাংলা কনসার্টকে ঘিরে দেখা গেলো এই উৎসবমুখর পরিবেশ। 

সন্ধ্যা সোয়া ৭টায় সুরের মূর্ছনা ছড়াতেই বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে তরুণ-তরুণীরা। গান থামতেই ‘ওয়ান্স মোর, ওয়ান্স মোর’ এবং পছন্দের গানের নাম উচ্চস্বরে বলে গেছেন শ্রোতারা। সারাক্ষণ ডেকেছেন ‘অর্ণব অর্ণব অর্ণব’ বলে।

এই কনসার্টে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত দর্শকরা। পূর্বাচল থেকে আসা শবনম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুধু কোক স্টুডিও বাংলা কনসার্ট দেখার জন্য দুই বাচ্চা নিয়ে পূর্বাচল থেকে এসেছি। কারণ, টিভি কিংবা ইউটিউবে দেখার চেয়ে এই শিল্পীদের পরিবেশনা সরাসরি উপভোগ করতে চেয়েছি। অনুষ্ঠান শুরুর তিনঘণ্টা আগেই চলে এসেছি। সরাসরি কনসার্ট দেখে আমার কষ্ট সার্থক হলো।’

লিট ফেস্ট সমাপনী কনসার্টে দর্শকদের ঢল, ভাঙলো মিলনমেলা কনসার্টে আলো ঝলমল মঞ্চে দাঁড়িয়ে সংগীতশিল্পীরা গেয়ে শুনিয়েছেন ‘ও কী একবার আসিয়া’, ‘আল্লাহ মেঘ দে’, ‘বুলবুলি’, ‘লীলাবালি’, ‘চিলতে রোদ’, ‘নৌকা কিনে দেবো’, ‘নাসেক নাসেক’ প্রভৃতি। এগুলোর বেশিরভাগই কোক স্টুডিও বাংলার প্রথম মৌসুমে প্রকাশিত হয়েছে। গান গেয়েছেন পান্থ কানাই, অনিমেষ রায়, বগা তালেব, ঋতুরাজসহ অনেকে।

গুলশান-১ নম্বর থেকে শিক্ষার্থী জাহিন বন্ধুদের নিয়ে এসেছিলেন। তবে কোক স্টুডিও বাংলার প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব না থাকায় কিছুটা হতাশ তিনি। তার কথায়, “অর্ণবের জন্যই শুধু এসেছি। কিন্তু দুর্ভাগ্য তাকে পেলাম না। যদিও অনিমেষ রায়ের গলায় ‘নাসেক নাসেক’ শুনে আমরা বন্ধুরা সবাই বিমোহিত।”
 
এবারের ঢাকা লিট ফেস্টের বিভিন্ন কনসার্টে এর আগেও কোক স্টুডিও বাংলার শিল্পীদের পরিবেশনা উপভোগ করেছেন দর্শকরা। 

লিট ফেস্ট সমাপনী কনসার্টে দর্শকদের ঢল, ভাঙলো মিলনমেলা কোক স্টুডিও বাংলা নিয়ে ঢাকা লিট ফেস্টের তৃতীয় দিন বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ছিল একটি সেশন। ওয়ারদা আশরাফের সঞ্চালনায় এতে প্রজেক্টটির নেপথ্যের গল্প বলেছেন কোক বাংলাদেশের প্রতিনিধি আবীর রাজবিন, ক্রিয়েটিভ প্রযোজক গাউসুল আলম শাওন এবং বেজ গিটারিস্ট ফাইজান রশীদ আহমেদ (বুনো)। 

ছবি: নাসিরুল ইসলাম ও সাজ্জাদ হোসেন

/জেএইচ/এমএম/এসএএস/এমওএফ/
সম্পর্কিত
বলে নজর রাখো: গর্ডন গ্রিনিজ
সাক্ষাৎকারআগের চেয়ে মহামারির আশঙ্কা বেড়েছে: সারাহ গিলবার্ট
সাক্ষাৎকারলেখালেখির আনন্দ হলো ভাষার নানা সম্ভাবনা: আবদুলরাজাক গুরনাহ
সর্বশেষ খবর
চুরি হওয়া গরু মিললো বিএনপি নেতার গোয়ালঘরে, শোকজ করলো দল
চুরি হওয়া গরু মিললো বিএনপি নেতার গোয়ালঘরে, শোকজ করলো দল
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন কত গতিতে চলবে জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন কত গতিতে চলবে জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী
‘তদন্ত প্রতিবেদন দৃষ্টান্ত হয়ে থাকবে, কেউ আর ব্যক্তিগত ক্ষোভ মেটাবে না’
‘তদন্ত প্রতিবেদন দৃষ্টান্ত হয়ে থাকবে, কেউ আর ব্যক্তিগত ক্ষোভ মেটাবে না’
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে 
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে 
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা