জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের মৌখিক পরীক্ষা অনলাইনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২১, ১৯:৫২আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১৯:৫২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগ লাগবে ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষের মৌখিক পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই মৌখিক নেওয়ার তারিখসহ বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.nu.ac.bd) মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে জানানো হবে।

শনিবার (২৪ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে কলেজ অধ্যক্ষদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দুই ঘণ্টাব্যাপী এই ভার্চুয়াল সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্টরা যুক্ত ছিলেন।


মতবিনিময় সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য বিষয় আলোচনা হয়। আলোচনায় চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ভাইভা পরীক্ষা অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত জানান উপাচার্য। এছাড়া অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে উন্নতি হওয়ার বিষয়েও মতামত নেওয়া হয়।

উপাচার্য জানান, ‘শিক্ষার্থীদের শিক্ষা জীবন যাতে সংকটাপন্ন না হয় এবং একই বর্ষে যাতে দীর্ঘদিন আটকে থাকতে না হয় সে বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় গভীরভাবে চিন্তা ভাবনা করছে। পর্যায়ক্রমে আরও সিদ্ধান্ত জানানো হবে।’

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
পরীক্ষা ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা, কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
চার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম