আইডিয়ালের কর্মকর্তা আতিকের দুর্নীতি তদন্তে কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২১, ১৪:২৩আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৪:২৩

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমান খানের বিরুদ্ধে দুর্নীতি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

কলেজ শাখার পরিচালককে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন- উপ-পরিচালক (কলেজ) ও সহকারী পরিচালক (কলেজ)। সরেজমিন তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের গত ১৯ আগস্ট স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ সোমবার (২৩ আগস্ট) রাতে প্রকাশ করা হয়।   

এর আগে গত ১ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আতিকুর রহমান খানের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে নির্দেশ দিয়েছিল। ওই নির্দেশের পর তদন্ত কমিটি গঠন করা হলো।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের কমিটি গঠন সংক্রান্ত আদেশে জানানো হয়, ঢাকা মহানগরীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা/উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পত্রে তদন্ত করে প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আতিকুর রহমান খান ২০০৪ সালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে উপ-সহকারী প্রকৌশলী পদে যোগদান করেন। ২০১৫ সাল থেকে তিনি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত উচ্চ মাধ্যমিক কলেজে প্রশাসনিক কর্মকর্তার কোনও পদ নেই। অবৈধভাবে এই সৃষ্টি করে তাকে নিয়োগ দেওয়া হয়ে থাকতে পারে।

আরও পড়ুন: 
আইডিয়াল স্কুলের অফিস সহকারী আতিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা
বেতন ৩০ হাজার, ব্যাংকে লেনদেন শত কোটি টাকা!

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
এসএসসির প্রথম দিনে নকলের দায়ে ছয় শিক্ষার্থী ও এক পরিদর্শক বহিষ্কার
লটারি পদ্ধতি বাদ, ভর্তি অংশীজনের মতামতে
২০২৫ সালে নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের