মোনাশ কলেজের স্টাডি সেন্টারের অনুমোদন দেয়নি ইউজিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২১, ২৩:৫৫আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ২৩:৫৫

দেশে কোনও বিদেশি বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার স্থাপনের অনুমোদন দেয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সোমবার (৬ ডিসেম্বর) ইউজিসি  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। 

প্রসঙ্গত, ‘অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের স্টাডি সেন্টার স্থাপনের অনুমতির বৈধতা নিয়ে রিটের বিষয়ে দু’-একটি গণমাধ্যমে  প্রকাশিত খবরে ইউজিসি স্টাডি সেন্টারের অনুমোদন দিয়েছে বলে উল্লেখ করা হয়।

এরই পরিপ্রেক্ষিতে ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের স্টাডি সেন্টার স্থাপনের অনুমতির বৈধতা নিয়ে রিট’ শিরোনামে একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে  প্রকাশিত হয়েছে, যা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।

প্রতিবেদনে অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের স্টাডি সেন্টার স্থাপনে ইউজিসি অনুমোদন দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া, প্রতিবেদনে এডুকো বাংলাদেশ লিমিটেডকে (এসটিএস গ্রুপ) অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের স্টাডি সেন্টার স্থাপনেও ইউজিসি অনুমোদন দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

প্রকৃতপক্ষে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেশে কোনও বিদেশি বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার স্থাপনের অনুমোদন দেয়নি।’

ইউজিসি জানায়, শিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের গত ২৫ ফেব্রুয়ারি ‘মোনাশ কলেজ (অস্ট্রেলিয়া) স্টাডি সেন্টার, বাংলাদেশ’ স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমতি প্রদান করে। এক্ষেত্রে, প্রতিবেদনে ইউজিসি কর্তৃক স্টাডি সেন্টার স্থাপনের অনুমতির বিষয়টি সত্য নয়।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
আশ্বাসে থেমে আছে ইউজিসি, সম্পূরক বৃত্তির টাকা পাননি জবি শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী