পরীক্ষাকেন্দ্র থেকে নির্বিঘ্নে ফিরছেন নটরডেমের এইচএসসি পরীক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২২, ১৩:৫৭আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৪:১৯

উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রোড দিয়ে নির্বিঘ্নেই ফিরছেন নটরডেম কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিএনপির কার্যালয় সামনের রাস্তা ধরে তদের ফিরতে দেখা যায়। শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, কোনও ঝামেলা ছাড়ায় সকালে পরীক্ষা দিতে গিয়েছিলেন শিক্ষার্থীরা। দুপুরে ফিরছেন নির্বিঘ্নে। সকালে যাওয়ার পথে রিকশায় রাস্তা ঘুরে যেতে হয়েছিল। পরীক্ষা শেষে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল হয়ে হেঁটে ফিরছেন তারা।

নটরডেম শিক্ষার্থী ইফতির মন্তব্য, ‘আমাদের চলাচলে কোনও অসুবিধা হয়নি। আমরা পরীক্ষা দিতে গিয়েছিলাম, এখন আবার বাসায় ফিরছি।’

মৃদুল নামে আরেক শিক্ষার্থীর অভিভাবক মনা বলেন, ‘আমাদের যাতায়াতে কোনও অসুবিধা হয়নি। চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখে নিরাপদ বোধ করছি। সকালে যে আশঙ্কা ছিল, তা দূর হয়ে গেছে।’

প্রসঙ্গত, বুধবার (৭ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গুলিতে একজন নিহত হয়। এ ঘটনার পর থেকে ওই এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের