বেসরকারি অনার্স স্তরের শিক্ষকদের আশ্বাস দিলেন উপাচার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৩, ২২:৪৯আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২২:৪৯

এমপিওভুক্তির দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নেওয়া অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকদের বেতন-ভাতার বিষয়ে আশ্বাস দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। তবে সরকারি কাঠামোতে রাতারাতি কিছু করা যায় না বলেও উল্লেখ করেছেন তিনি। এ আশ্বাসের পর শিক্ষকদের লাগাতার কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এমপিওভুক্তির দাবিতে যখন অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা তখন নেত্রকোনায় আবু আব্বাছ কলেজে নবীনবরণ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন উপাচার্য।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি জানি আপনাদের কোথায় কোথায় না পাওয়ার বঞ্চনা আছে। অনার্স কলেজের অনেক শিক্ষকেরা বেতন পান না। মানবেতর জীবন-যাপন করছেন। আমরা সেটি নিয়ে নানা পর্যায়ে কথা বলছি। কিন্তু চাইলেই রাষ্ট্রীয় কাঠামোতে সবকিছু অকস্মাৎ করা যায় না। এটি হচ্ছে বাস্তবতা।’

প্রসঙ্গত, গত ১২ মার্চ থেকে বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা অবস্থান কর্মসূচি শুরু করেন।  মঙ্গলবার (১৪ মার্চ) তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি চলছে। দিনভর আন্দোলনের পর খোলা আকাশের নিচে শিক্ষকরা রাত কাটাচ্ছেন।

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার এই কর্মসূচি পালনের ঘোষণা দেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সভাপতি হারুন-অর-রশিদ এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক সুকোমল সেন।

দুই শিক্ষক নেতা বলেন, দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে এমপিওভুক্ত কলেজে উচ্চশিক্ষা স্তরে নিয়োজিত প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষক দায়িত্ব পালন করে আসছেন। এরই মধ্যে অনেকে অবসরে গেছেন, নতুন নিয়োগ পেয়েও মানবেতর জীবন যাপন করছেন তারা। অনেক কলেজ সরকারি করা হয়েছে। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি অনার্স কলেজ রয়েছে ২ হাজার ২৫৭টি।

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সভাপতি হারুন-অর-রশিদ বলেন, ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের জনবল কাঠামোতে না থাকায় সরকারি কোনও সুযোগ-সুবিধা নেই আমাদের। প্রতিষ্ঠান থেকে শতভাগ বেতন দেওয়ার কথা থাকলেও অধিকাংশ কলেজ কর্তৃপক্ষ তা আমলে নেয় না। জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে বেতন-ভাতা দেওয়ার কোনও ব্যবস্থা নিতে পারছে না। এরই মধ্যে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্স চালু করা হয়েছে। 

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিও বাতিলের মুখে ৪৭১ শিক্ষক, ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ
৩৩ বছরের বঞ্চনা: ঈদের আগেই সুরাহা চান ১৭১৯ স্কুল-কলেজের শিক্ষকেরা  
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের