ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে অর্ধবার্ষিক পরীক্ষা হবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২৩, ২১:০৯ আপডেট : ১০ মে ২০২৩, ২১:২৫

মাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে প্রচলিত নিয়মে অর্ধবার্ষিক পরীক্ষা নেওয়া হবে না। নতুন শিক্ষাক্রম অনুযায়ী অর্ধবার্ষিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। আর অষ্টম, নবম ও দশম শ্রেণিতে আগের মতো প্রচলিত নিয়মে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি ও সমমান পরীক্ষার কারণে এই মূল্যায়ন ও পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ৭ জুন থেকে ২২ জুন পর্যন্ত ষষ্ঠ থেকে দশম শ্রেণির অর্ধবার্ষিক মূল্যায়ন, অর্ধবার্ষিক পরীক্ষা, প্রাক-নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১০ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর পরীক্ষা ও মূল্যায়নের সময়সূচি (রুটিন) পরিবর্তনের আদেশ জারি করে।

এতে বলা হয়, ২০২৩ সালের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি ১ জুন থেকে ১৮ জুন পর্যন্ত করা হয়েছে।

অফিস আদেশে জানানো হয়, বর্তমানে এসএসসি পরীক্ষার রুটিন অনুযায়ী যেসব বিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র রয়েছে সেসব বিদ্যালয়ে ৩১ মে পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। জাতীয় শিক্ষাক্রম ২০২৩ অনুযায়ী অর্ধবার্ষিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। অর্ধবার্ষিক মূল্যায়নে নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রতিটি বিষয়ের কাঙ্ক্ষিত যোগ্যতার মূল্যায়ন—প্রচলিত পেপার-পেন্সিল পরীক্ষার মাধ্যমে সম্ভব নয়। নতুন শিক্ষাক্রম অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধবার্ষিক মূল্যায়নের জন্য শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী শিক্ষার্থীদের বিভিন্ন কাজ, অ্যাসাইনমেন্ট, প্রকল্পভিত্তিক কাজ, অনুসন্ধানমূলক কাজ ইত্যাদির মাধ্যমে মূল্যায়নের পরিকল্পনা করা হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন এনসিটিবি থেকে পাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যালয়গুলোতে পাঠানো হবে।

অফিস আদেশে বলা হয়, অর্ধবার্ষিক মূল্যায়নের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী পাঁচ কর্মদিবস প্রস্তুতিমূলক শ্রেণি কার্যক্রম ও ১০টি বিষয়ের জন্য ১০ কর্মদিবস অর্ধবার্ষিক মূল্যায়নের জন্য প্রয়োজন। এর পরিপ্রেক্ষিতে অর্ধবার্ষিক প্রস্তুতিমূলক শ্রেণি কার্যক্রম ও অর্ধবার্ষিক মূল্যায়ন, পরীক্ষা, প্রাক-নির্বাচনি পরীক্ষা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য অনুরোধ জানানো হলো।

পরিবর্তিত সময়সূচি

আগামী ৩১ মে থেকে ৬ জুন ষষ্ঠ ও সপ্তম শ্রেণির অর্ধবার্ষিক মূল্যায়নের জন্য প্রস্তুতিমূলক শ্রেণি কার্যক্রম এবং অষ্টম থেকে দশম শ্রেণির জন্য স্বাভাবিক শ্রেণি কার্যক্রম। শ্রেণি কার্যক্রম শেষে ৭ জুন থেকে ২২ জুন ষষ্ঠ থেকে দশম শ্রেণির অর্ধবার্ষিক মূল্যায়ন, অর্ধবার্ষিক পরীক্ষা, প্রাক-নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

/এসএমএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ভেরিফিকেশনে বাদ পড়া বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদ পেলেন খুশির খবর
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়লো
প্রাথমিক শিক্ষা সংস্কারে জিপিই থেকে বড় অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ
সর্বশেষ খবর
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!