প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না করে রাজপথ ছাড়বেন না শিক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২৩, ২০:৪৫ আপডেট : ১৯ জুলাই ২০২৩, ২০:৪৫

মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচিতে থাকা বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা বলেছেন, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ৫ মিনিট সাক্ষাতের সুযোগ চান। এই সুযোগ না দেওয়া হলে তারা রাজপথ ছাড়বেন না। এ তথ্য জানিয়েছেন, বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ।

মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে গত বুধবার (১১ জুলাই) থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছেন বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার (১৯ জুলাই) অবস্থান কর্মসূচির নবম দিনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) নেতাদের। বৈঠকে দীপু মনি তাদের জানিয়েছেন, নির্বাচনের আগে জাতীয়করণ সম্ভব হবে না। এ সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে দুটি কমিটি গঠনের কথা জানান তিনি।

কিন্তু এই আশ্বাস মানতে রাজি নন বিটিএ'র নেতাকর্মীরা। তারা বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঘোষণা করেন— প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অন্তত ৫ মিনিট সাক্ষাতের সুযোগ না দেওয়া হলে তারা রাজপথ ছাড়বেন না। প্রয়োজনে ঝড়-বৃষ্টি, পুলিশের আঘাত সবকিছুই তারা মেনে নিতে রাজি আছেন।  বিটিএ'র সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ এ তথ্য জানান।

তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘শিক্ষামন্ত্রী আমাদের ডেকে নেওয়ার পরের দাবিগুলো শুনেন। সেখানে আরও শিক্ষক সংগঠনের নেতাকর্মীরা ছিলেন। তারা কিছু বলেননি। কিন্তু স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতারা বলেছেন, এখানে আমরা যারা আন্দোলন করছি, তারা নাকি স্বাধীনতার বিপক্ষের লোক। আমরা আজকের অবস্থান কর্মসূচি থেকে তাদের ধিক্কার জানাই।’

তিনি আরও বলেন, ‘আমাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতক্ষণ না পর্যন্ত ৫ মিনিট সময় দেবেন, ততক্ষণ আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাবো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অভিভাবক। আপনি যতদিন আমাদের এই রাজপথে রাখবেন, আমরা ততদিন এই রাজপথে থাকবো। আপনি পাঁচ মিনিট সময় না দেওয়া পর্যন্ত যদি আমাদের রক্ত ঝরে, তবুও আমরা রাজপথ থেকে যাবো না।’

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
‘জাতীয়করণ না হলে আন্দোলন’, ময়মনসিংহে শিক্ষক ফেডারেশনের হুঁশিয়ারি
এমপিওভুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীদের অবস্থান
জাতীয়করণকৃত ৬৯০ প্রভাষককে নবম গ্রেড দিতে হাইকোর্টের রায়
সর্বশেষ খবর
অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি সেন্ট আর নেই
অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি সেন্ট আর নেই
দুর্গাপূজায় টানা পাঁচদিন ছুটি, যারা পাবেন না
দুর্গাপূজায় টানা পাঁচদিন ছুটি, যারা পাবেন না
বিনামূল্যে খতনার করানোর পর গুরুতর অসুস্থ অর্ধশত শিশু
বিনামূল্যে খতনার করানোর পর গুরুতর অসুস্থ অর্ধশত শিশু
বাড়ছে তাপমাত্রা, বদলাচ্ছে ফ্যাশন: লুই ভুইতোর নতুন সংগ্রহে হালকা পোশাক
বাড়ছে তাপমাত্রা, বদলাচ্ছে ফ্যাশন: লুই ভুইতোর নতুন সংগ্রহে হালকা পোশাক
সর্বাধিক পঠিত
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা