ঢাবিতে প্রথম বর্ষ থেকে বৈধ সিট বরাদ্দসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রথম বর্ষ থেকে প্রশাসনের মাধ্যরেম বৈধ সিট বরাদ্দসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে এক দল শিক্ষার্থী।

সোমবার(১৮ সেপ্টেম্বর)  দুপুর ১২টায় ‘বৈধ সিট আমার অধিকার’ প্ল্যাটফর্ম থেকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা তাদের পাঁচ দফা দাবি তুলে ধরেন।

তাদের অন্য দাবি গুলো হলো— সিট বরাদ্দে রাজনৈতিক হস্তক্ষেপ চলবে না। অবৈধভাবে সিট দখলকারীদের অবিলম্বে হল ত্যাগ করতে হবে। পলিটিক্যাল গণরুম বাতিল করতে হবে। গেস্টরুম নামের টর্চার সেল বন্ধ করতে হবে।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরমানুল হকের সভাপতিত্বে এবং বাইয়োকেমিস্ট্রির শিক্ষার্থী উমামা ফাতেমার সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন—  নৃত্যকলা বিভাগের সাইমুননাহার কর্ষি, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তন্ময়, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী শোভন এবং দীপ্ত, জনপ্রশাসন ডিপার্টমেন্টের শিক্ষার্থী সামির, দর্শন বিভাগের শিক্ষার্থী সজীব এবং পদার্থ বিভাগের শিক্ষার্থী সাকিবুর রনি।

সভাপতির বক্তব্যে আরমানুল হক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গেস্ট রুমে ঘণ্টার পর ঘণ্টা মানসিক অত্যাচার করা হয়। জেরা করা হয় তারা রাজনৈতিক প্রোগ্রামে গেছে কী যায়নি। বছরের পর বছর ধরে এভাবে রাজনৈতিক সংগঠনগুলো নিজেদের প্রভাব বিস্তার করতে হলগুলো দখল করে আছে।’

মানববন্ধনে দীপ্ত বলেন, ‘শিক্ষার্থীদেরগণরুমে রেখে রাজনৈতিক দলগুলো তাদের বছরের পর বছর রাজনীতি করতে বাধ্য করছে, যা খুবই জঘন্য। শিক্ষার্থীরাই কেবল তাদের অধিকার আদায়ে নেমে আসলে, তারা দাসত্ব থেকে মুক্তি পাবে। সিট কারও দয়াদাক্ষিণ্যের বিষয় নয়।’

সাইমুননাহার বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত কষ্ট করে ভর্তির সুযোগ পেয়েও আমাদের পুরুষ শিক্ষার্থীরা প্রশাসনের কাছ থেকে  সিট পায় না।’

/এপিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম