শিক্ষামন্ত্রীর আশ্বাস, বিসিএস শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৩, ২৩:৩৬আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ২৩:৩৯

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠকের পর বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা চলমান কর্মবিরতি প্রত্যাহার করেছেন।

শনিবার (১৪) রাতে শিক্ষামন্ত্রীর সঙ্গে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতাদের বৈঠকের পর সমতির সভাপতি সাহেদুল খবির চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান। রাজধানীর হেয়ার রোডে রাতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিসিএস সাধারণ সমিতির সভাপতি অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী বলেন, ‘বৈঠকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আমাদের দাবিগুলো বাস্তবায়নযোগ্য। তবে একটু সময় লাগবে। সামনে জাতীয় নির্বাচন, নির্বাচনের আগে হয়তো সব বাস্তবায়ন করা সম্ভব হবে না। আশা করছি, আমাদের দাবিগুলো পূরণ হবে। আজকের সব বিষয় আমরা সাংগঠনিকভাবে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো।’

ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘শিক্ষকরা আমাকে আশ্বাস দিয়েছেন, আমি বিশ্বাস করি তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করবেন। তারা সাংগাঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে জানাবেন। আমরা শিক্ষকদের দাবি পূরণে সব সময়ই সচেষ্ট।’

শিক্ষকদের দাবি পূরণের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘সব সমস্যার সমাধান এক দিনে করা সম্ভব নয়। শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করা হবে। আমি আশা করি পদোন্নতি নির্বাচনের আগেই সম্ভব। শিক্ষকের পদ আরও সৃজন করতে হবে।’

শিক্ষা ক্যাডার কর্মকর্তারা জানান, ক্যাডার বৈষম্য নিরসন, পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে গত ১০, ১১ ও ১২ অক্টোবর তিন দিনের কর্মবিরতি কর্মসূচি পালন করেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। বৈঠকের পর আগামী ১৭ ও ১৯ অক্টোবর দুই দিনের কর্মবিরতি ঘোষণা করা হয়।

/এসএসএ/এনএআর/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান