এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

পাসের হারে মেয়েরা এগিয়ে, ছেলেদেরও চেষ্টা করতে বললেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ নভেম্বর ২০২৩, ১১:২৯ আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৫:৩৩

২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ৩ দশমিক ৮১ শতাংশ বেশি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে জিপিএ-৫ এও মেয়েরা এগিয়ে বলে জানান তিনি।

রবিবার (২৬ নভেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ফল প্রকাশের সময় প্রধানমন্ত্রী বলেন, ‘একটু না বললেই নয়, দেখা যাচ্ছে ছাত্রীদের পাসের হার বেশি।’

এসময় হাসিমুখে প্রধানমন্ত্রী বলেন, ‘এরজন্য ধন্যবাদ। কারণ সবসময় আমাদের শুনতে হয়, জেন্ডার ইকুয়ালিটি...। এখন তো দেখি উল্টো ছেলেরা কেন পিছিয়ে থাকলো, সেটাই খুঁজে বের করতে হবে। প্রতিবার দেখছি, মেয়েদের পাসের হার বেড়ে যাচ্ছে।’

একসময় মেয়েদের পড়াশোনাই করতে দেওয়া হতো না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক দেশে এখনও মেয়েদের পড়াশোনা করতে দেয় না। আমাদের দেশের মেয়েরা এগিয়ে যাচ্ছে, এজন্য তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

এসময় ছেলেদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ছেলেদের বলবো- পিছিয়ে থেকো না। তোমরাও পড়াশোনা করো, সমানতালে চলো... সেটাই আমরা চাই।’

এসময় সবাইকে অভিনন্দন জানিয়ে ফলাফল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 

এর আগে প্রধানমন্ত্রীর হাতে ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষাসচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা স্ব-স্ব বোর্ডের ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।

প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করছেন শিক্ষামন্ত্রী  (ছবি: ফোকাস বাংলা)

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে হরতাল-অবরোধে ‘জ্বালাও-পোড়াওয়ের’ মধ্যেই কম সময়ে ফলাফল প্রকাশ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। পরে বাটন চেপে ডিজিটালি ফলাফল উদ্বোধন করেন তিনি।

/ইউএস/
টাইমলাইন: এইচএসসি’র ফল প্রকাশ
২৬ নভেম্বর ২০২৩, ১৩:২১
২৬ নভেম্বর ২০২৩, ১২:১৯
২৬ নভেম্বর ২০২৩, ১১:২৯
পাসের হারে মেয়েরা এগিয়ে, ছেলেদেরও চেষ্টা করতে বললেন প্রধানমন্ত্রী
২৬ নভেম্বর ২০২৩, ১১:১২
সম্পর্কিত
বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শন শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
বছরের ১০ মাসই সুপেয় পানির সংকট, প্রধানমন্ত্রীর সফরে কি মিলবে সমাধান?
সর্বশেষ খবর
চট্টগ্রামের ‘রিপু রজনী’ মণ্ডপে পূজা চেরি
চট্টগ্রামের ‘রিপু রজনী’ মণ্ডপে পূজা চেরি
বিয়ের উপহার পছন্দ না হওয়ায় নববধূকে নির্যাতন-হত্যা, আটক স্বামী
বিয়ের উপহার পছন্দ না হওয়ায় নববধূকে নির্যাতন-হত্যা, আটক স্বামী
আপনি অনেক দুষ্টু, বাপ্পারাজকে ওমর সানী
আপনি অনেক দুষ্টু, বাপ্পারাজকে ওমর সানী
শিরোপার লড়াইয়ে ভারত, আগের হারের প্রতিশোধ নিতে পারবে বাংলাদেশ?
শিরোপার লড়াইয়ে ভারত, আগের হারের প্রতিশোধ নিতে পারবে বাংলাদেশ?
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর