জিপিএ ৫-এ ধস, কমে প্রায় অর্ধেক

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ নভেম্বর ২০২৩, ১৩:২১আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৫:৩৬

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে পাসের হার কমেছে ৭ দশমিক ২৭। তবে আরও বড় ধস নেমেছে সর্বোচ্চ ফলাফলের সূচক জিপিএ-৫ অর্জনকারীর সংখ্যায়। গত বছরের তুলনায় এ বছর জিপিএ ৫-এর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে।

রবিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা স্ব-স্ব বোর্ডের ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।

পরে ডিজিটালি বাটন চেপে ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর পরীক্ষায় অংশ নেওয়া ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৩৬৫ শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। সেই হিসাবে এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮৩ হাজার ৯১৭ জন।

যদিও এ বছর গত বছরের তুলনায় ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুপুর ২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

/ইউএস/এমওএফ/
টাইমলাইন: এইচএসসি’র ফল প্রকাশ
২৬ নভেম্বর ২০২৩, ১৩:২১
জিপিএ ৫-এ ধস, কমে প্রায় অর্ধেক
২৬ নভেম্বর ২০২৩, ১২:১৯
২৬ নভেম্বর ২০২৩, ১১:১২
সম্পর্কিত
প্রতারণার শিকার এইচএসসির সেই ৮ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন আজ
যমজ দুই বোনের জিপিএ-৫: একজন হতে চান প্রকৌশলী, অন্যজন আইনজীবী
বিষয়ভিত্তিক ফলে সবচেয়ে পিছিয়ে ইংরেজি-গণিতে
সর্বশেষ খবর
ইবিতে শিবির-ছাত্রদলের মধ্যে উত্তেজনা, দেশীয় অস্ত্রের মহড়া 
ইবিতে শিবির-ছাত্রদলের মধ্যে উত্তেজনা, দেশীয় অস্ত্রের মহড়া 
মার্কিন অর্থনৈতিক চাপের মুখে জাতীয় ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
মার্কিন অর্থনৈতিক চাপের মুখে জাতীয় ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
নিশিরাতে লং ড্রাইভ, ঘুম এলে কী করবেন
নিশিরাতে লং ড্রাইভ, ঘুম এলে কী করবেন
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক