দেশের ৪২ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ, শতভাগ পাস ৯৫৩টিতে

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ নভেম্বর ২০২৩, ১৫:৩৪ আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৫:৩৮

২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় শূন্য পাসের প্রতিষ্ঠান ৪২টি। অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেউই কৃতকার্য হতে পারেননি। অন্যদিকে দেশের ৯৫৩টি প্রতিষ্ঠান শতভাগ পাসের গৌরব অর্জন করেছে।

রবিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষাসচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা স্ব-স্ব বোর্ডের ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।

২০২২ সালের তুলনায় এবছর শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ৪২টি। এবছর মোট ৯ হাজার ১৮৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। তারা দেশের মোট ২ হাজার ৬৫৭টি কেন্দ্রে পরীক্ষা দেয়।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, শূন্য পাসের প্রতিষ্ঠান গতবছরের তুলনায় কিছুটা কমেছে। গতবছর ৫০টি প্রতিষ্ঠানে কেউই পাস করতে পারেনি। 

তবে কমেছে শতভাগ পাসের প্রতিষ্ঠানও। গতবছর ১ হাজার ৩৩০ শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠান ছিল। তা থেকে কমে এবার ৯৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ড মিলিয়ে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪। এরমধ্যে সাধারণ ৯ শিক্ষা বোর্ডের গড় পাসের ৭৫ দশমিক ৯০। সাধারণ এই শিক্ষা বোর্ডগুলোর মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে বরিশাল শিক্ষা বোর্ড। এই বোর্ডের শতকরা ৮০ দশমিক ৬৫ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

/ইউএস/
টাইমলাইন: এইচএসসি’র ফল প্রকাশ
২৬ নভেম্বর ২০২৩, ১৫:৩৪
দেশের ৪২ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ, শতভাগ পাস ৯৫৩টিতে
২৬ নভেম্বর ২০২৩, ১৩:২১
২৬ নভেম্বর ২০২৩, ১২:১৯
২৬ নভেম্বর ২০২৩, ১১:১২
সম্পর্কিত
এবার থেকেই অনুত্তীর্ণ এইচএসসি পরীক্ষার্থীদের ২-৩ মাসের মধ্যে অন্তর্বর্তী পরীক্ষা
প্রতারণার শিকার এইচএসসির সেই ৮ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন আজ
যমজ দুই বোনের জিপিএ-৫: একজন হতে চান প্রকৌশলী, অন্যজন আইনজীবী
সর্বশেষ খবর
চট্টগ্রামের ‘রিপু রজনী’ মণ্ডপে পূজা চেরি
চট্টগ্রামের ‘রিপু রজনী’ মণ্ডপে পূজা চেরি
বিয়ের উপহার পছন্দ না হওয়ায় নববধূকে নির্যাতন-হত্যা, আটক স্বামী
বিয়ের উপহার পছন্দ না হওয়ায় নববধূকে নির্যাতন-হত্যা, আটক স্বামী
আপনি অনেক দুষ্টু, বাপ্পারাজকে ওমর সানী
আপনি অনেক দুষ্টু, বাপ্পারাজকে ওমর সানী
শিরোপার লড়াইয়ে ভারত, আগের হারের প্রতিশোধ নিতে পারবে বাংলাদেশ?
শিরোপার লড়াইয়ে ভারত, আগের হারের প্রতিশোধ নিতে পারবে বাংলাদেশ?
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর