এইচএসসিতে গড় পাসের হার ৭৮.৬৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ নভেম্বর ২০২৩, ১২:১৯আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৫:৩৫

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪। গেলো বছর এই হার ছিল ৮৫ দশমিক ৯৫। সেই হিসাবে গড় পাসের হার কমেছে ৭ দশমিক ২৭।

এ বছর সর্বোচ্চ ফলাফলের সূচক জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৩৬৫ শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৮ হাজার ৪৪৩ শিক্ষার্থী। সেই হিসাবে জিপিএ-৫ কমেছে প্রায় অর্ধেক।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হারেও এগিয়ে ছাত্রীরা, তাদের পাসের হার ৮০ দশমিক ৫৭। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৭৬ দশমিক ৭৬।

শিক্ষাপ্রতিষ্ঠানের বোর্ডে ফলাফল খুঁজে দেখছেন শিক্ষার্থীরা (ছবি: নাসিরুল ইসলাম)

বরিশাল বোর্ডে পাসের হার ৮০ দশমিক ৬৫, ঢাকা বোর্ডে ৭৯ দশমিক ৪৪ শতাংশ, রাজশাহী বোর্ডে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৫ দশমিক ৩৯ শতাংশ, চট্টগ্রামে ৭৪ দশমিক ৪৫ শতাংশ, সিলেট বোর্ডে ৭১ দশমিক ৬২ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৭৪ দশমিক ৪৮ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৭০ দশমিক ৪৪ শতাংশ এবং যশোর শিক্ষা বোর্ডে ৬৯ দশমিক ৮৮ শতাংশ বলে জানা গেছে।

এছাড়াও কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৯১ দশমিক ২৫ এবং মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭৫। 

২০২৩ সালে মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ মোট ১১টি বোর্ডের অধীনে এ বছর মোট ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন। সেই হিসাবে পাসের ৭৮ দশমিক ৬৪ শতাংশ। 

পরীক্ষায় মোট ছেলে শিক্ষার্থী অংশ নেন ৬ লাখ ৮৯ হাজার ২৩ জন; যার মধ্যে পাস করেছেন ৫ লাখ ২৮ হাজার ৯১৯ জন। পাসের হার ৭৬ দশমিক ৭৬ জন। অন্যদিকে মেয়ে শিক্ষার্থী ছিলেন ৬ লাখ ৬৮ হাজার ৮৯২ জন; যাদের মধ্যে পাস করেছেন ৫ লাখ ৩৮ হাজার ৯৩৩ জন। পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ। ছেলেদের তুলনায় ৩ দশমিক ৮১ শতাংশ বেশি মেয়ে শিক্ষার্থী পাস করেছেন।

এবছর মোট জিপিএ ৫ পেয়েছেন ৯২ হাজার ৫৯৫ জন। যার মধ্যে ছাত্র ৪৩ হাজার ২৩০ জন এবং ছাত্রী ৪৯ হাজার ৩৬৫ জন। সেই হিসাবে ছেলেদের তুলনায় ৬ হাজার ১৩৫ জন মেয়ে বেশি জিপিএ ৫ পেয়েছেন।

বিভাগ ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, এবছর বিজ্ঞান বিভাগ থেকে ১ লাখ ২৮ হাজার ২২২ জন ছাত্র পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণ হয় ১ লাখ ১২ হাজার ১০৩ জন। পাসের হার ৮৭ দশমিক ৪৩। আর একই বিভাগ থেকে ছাত্রী অংশ নেয় ১ লাখ ২৭ হাজার ৫ জন; যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১২ হাজার ৮৫ জন। পাসের হার ৮৮ দশমিক ২৫ শতাংশ। 

মানবিক বিভাগে ছাত্র অংশ নেন ২ লাখ ৮১ হাজার ৪৭১ জন, উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৮৪৯ জন। পাসের হার ৬৫ দশমিক ৬৮। আর এই বিভাগ থেকে ছাত্রী অংশ নেন ৩ লাখ ৬১ হাজার ৬৫৯ জন; যার মধ্যে পাস করেছেন ২ লাখ ৭০ হাজার ৪২০ জন। পাসের হার ৭৪ দশমিক ৭৭। 

অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে ১ লাখ ১৯ হাজার ৭৩৫ জন ছাত্র পরীক্ষায় অংশ নেন। যার মধ্যে পাস করেছেন ৮৯ হাজার ৪১ জন। পাসের হার ৭৪ দশমিক ৩৭। এই বিভাগে ছাত্রী ছিলেন ৯৪ হাজার ২৮০ জন। যার মধ্যে পাস করেছেন ৭৫ হাজার ৭৬১ জন। পাসের হার ৮০ দশমিক ৩৬।

রবিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা স্ব-স্ব বোর্ডের ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।

প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করছেন শিক্ষামন্ত্রী  (ছবি: ফোকাস বাংলা)

এরপর বেলা ২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১৭ আগস্ট। পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী, যা গত বছরের চেয়ে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন বেশি। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

ডিজিটালি এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করছেন প্রধানমন্ত্রী (ছবি: ফোকাস বাংলা)

জানা যাবে যেভাবে

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড, প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও মোবাইলে খুদে বার্তা পাঠানোর মাধ্যমে ফল জানতে পারবে। খুদে বার্তা পাঠানোর ক্ষেত্রে শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে এইচএসসি লিখে স্পেস দিয়ে সংশ্লিষ্ট বোর্ডের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে পরীক্ষার সাল টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। যেমন- ঢাকা বোর্ডের ক্ষেত্রে HSC Dha Roll 123456 2023 লিখে নির্ধারিত নম্বরে খুদে বার্তা পাঠাতে হবে। পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য Alim Mad 123456 2023, কারিগরি শিক্ষা বোর্ডের জন্য Hsc Tec 123456 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

/ইউএস/এমওএফ/
টাইমলাইন: এইচএসসি’র ফল প্রকাশ
২৬ নভেম্বর ২০২৩, ১৩:২১
২৬ নভেম্বর ২০২৩, ১২:১৯
এইচএসসিতে গড় পাসের হার ৭৮.৬৪
২৬ নভেম্বর ২০২৩, ১১:১২
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম