দিনাজপুর বোর্ডে ১৬ কলেজের সবাই ফেল

দিনাজপুর প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৩, ২৩:০৭আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৯:৩৩

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ১৬টি কলেজের কেউই পাস করতে পারেননি। এই ১৬ কলেজে শিক্ষার্থী ছিলেন মোট ৪৬ জন।

রবিবার (২৬ নভেম্বর) দুপুরে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মীর সাজ্জাদ আলী এ তথ্য জানান।

জানা যায়, চলতি বছর অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৬৭১টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এই মধ্যে ১৬টি কলেজের কেউই পাস করতে পারেননি।

কলেজগুলোর মধ্যে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ আদর্শ কলেজের ১১ জন, একই জেলার উলিপুর উপজেলার বাগুয়া অনন্তপুর স্কুল ও কলেজের চার জন, রৌমারি উপজেলার দাঁতভাঙ্গা মডেল কলেজের একজন, নাগেশ্বরী উপজেলার সমাজকল্যাণ মহিলা কলেজের একজন ও ভুরুঙ্গামারি উপজেলার মেইডাম কলেজের একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার বেহলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের পাঁচ জন, একই জেলার আদিতমারি উপজেলার কুমড়ীরহাট এসসি স্কুল অ্যান্ড কলেজের দুজন, কালিগঞ্জ উপজেলার দুহুলি এসসি হাই স্কুল ও কলেজের একজন, দক্ষিণ ঘানাসিয়াম স্কুল ও কলেজের একজন পরীক্ষার্থী ছিলেন।

এছাড়াও দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বেপারিতলা আদর্শ কলেজের পাঁচ জন ও ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষিপুর হাই স্কুল ও কলেজের একজন, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট জনতা স্কুল ও কলেজের পাঁচ জন, সদর উপজেলার কদমরাসুল হাট স্কুল অ্যান্ড কলেজের চার জন এবং পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ আদর্শ কলেজের একজন, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ফকিরহাট মহিলা কলেজের দুজন এবং নীলফামারীর জলঢাকা উপজেলার গলমুন্ডা আদর্শ কলেজের একজন পরীক্ষার্থী ছিলেন।

রবিবার (২৬ নভেম্বর) সারা দেশের মাদ্রাসা, কারিগরি ও সাধারণ মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা যায়, সারা দেশে শূন্য পাসের প্রতিষ্ঠান ৪২টি। এরমধ্যে দিনাজপুর বোর্ডেই এতগুলোর কলেজের ফলাফল শূন্যের বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মীর সাজ্জাদ আলী বলেন, ‘অকৃতকার্য হওয়া কলেজগুলো সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।’

/আরআইজে/ইউএস/
টাইমলাইন: এইচএসসি’র ফল প্রকাশ
২৬ নভেম্বর ২০২৩, ২৩:০৭
দিনাজপুর বোর্ডে ১৬ কলেজের সবাই ফেল
২৬ নভেম্বর ২০২৩, ১৩:২১
২৬ নভেম্বর ২০২৩, ১২:১৯
২৬ নভেম্বর ২০২৩, ১১:১২
সম্পর্কিত
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান আন্তশিক্ষা বোর্ডের 
বর্ষা মৌসুমে কি পাবলিক পরীক্ষা থাকা উচিত
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
সর্বশেষ খবর
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু