বিদেশের ৮ কেন্দ্রে পাসের হার ৯৪.৩৯

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ নভেম্বর ২০২৩, ১৫:৫৭আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৫:৫৭

২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বিদেশের আটটি কেন্দ্রে ৩২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে পাস করেছেন ৩০৩ জন। আর অনুত্তীর্ণ হয়েছেন ১৮ জন। সেই হিসাবে এসব কেন্দ্রে গড়ে পাসের হার ৯৪ দশমিক ৩৯।

রবিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে আজ সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে শেখ হাসিনার কাছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরাও স্ব-স্ব বোর্ডের ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

বিকালে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন।

এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ড মিলিয়ে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪। এরমধ্যে সাধারণ ৯ শিক্ষা বোর্ডের গড় পাসের ৭৫ দশমিক ৯০। সাধারণ এই শিক্ষা বোর্ডগুলোর মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে বরিশাল শিক্ষা বোর্ড। এই বোর্ডের শতকরা ৮০ দশমিক ৬৫ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

/ইউএস/
টাইমলাইন: এইচএসসি’র ফল প্রকাশ
২৬ নভেম্বর ২০২৩, ১৩:২১
২৬ নভেম্বর ২০২৩, ১২:১৯
২৬ নভেম্বর ২০২৩, ১১:১২
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি