উচ্চশিক্ষা সেবা নির্বিঘ্ন করার আহ্বান ইউজিসি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২৩, ১৭:২৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৭:২৬

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সেবা নিতে সেবাগ্রহীতারা যেন কোনও রকমের ভোগান্তির শিকার না হন সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ইউজিসি ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৩-২৪ অর্থবছরের সিটিজেন চার্টার হালনাগাদকরণ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ এ আহ্বান জানান।

অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সকল ধরনের সেবা দৃশ্যমান করার ব্যবস্থাগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন। এছাড়া, সেবা প্রদান পদ্ধতি স্মার্ট করার মাধ্যমে সেবাগ্রহীতাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমিশনের জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ও সেবা প্রদান প্রতিশ্রুতি কমিটির বিকল্প ফোকাল পয়েন্ট মুহাম্মদ দেলোয়ার হোসেন। উচ্চশিক্ষা সেবা নির্বিঘ্ন করার আহ্বান ইউজিসি’র

ড. বিশ্বজিৎ চন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ে মানসম্মত সেবা দিতে সকলকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। সেবা নির্বিঘ্ন করতে মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। যথাসময়ে উচ্চশিক্ষা সেবাপ্রাপ্তি থেকে বঞ্চিত হলে ইউজিসিতে অভিযোগ করার পরামর্শ দেন তিনি।

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান বলেন, প্রজাতন্ত্রের মালিক জনগণ এবং তাদের কষ্টের টাকায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালিত হয়। তাই সেবা প্রদানের ক্ষেত্রে কোনরকম অবহেলার সুযোগ নেই। উচ্চশিক্ষা সেবা নিতে এসে সেবাগ্রহীতারা কোনও ধরনের ভোগান্তির শিকার যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

কমিশনের উপপরিচালক ও সিটিজেন চার্টার ফোকাল পয়েন্ট মো. আব্দুল আলীমের সঞ্চালনায় প্রশিক্ষণে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিটিজেন চার্টার ফোকাল পয়েন্ট এবং ইউজিসি’র এপিএ বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
আশ্বাসে থেমে আছে ইউজিসি, সম্পূরক বৃত্তির টাকা পাননি জবি শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম