বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি বিষয়ে সহযোগিতা করতে চায় জাইকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৮আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৮

দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বাস্তব উন্নয়ন, দক্ষ মানবশক্তি তৈরি এবং এ খাতে শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্যে ‘নলেজ গ্যাপ’ কমাতে কার্যকর সহযোগিতা করতে আগ্রহী জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সঙ্গে জাইকার ছয়-সদস্যের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতে এ প্রস্তাব দেওয়া হয়। 

ইউজিসিতে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাইকা সদর দফতরের তাসুকু ইউসিদা, জাইকার বিশেষজ্ঞ দলের প্রধান উপদেষ্টা শোজি আকিহিরো, প্রকল্প সমন্বয়কারী কাটসুকি নাহো, জাইকা বিশেষজ্ঞ দলের সদস্য তাকেউচি তোমোনারি ও নাকানে নোজোমু এবং প্রশাসনিক কর্মকর্তা ফারজানা শারলিন উপস্থিত ছিলেন। 

এছাড়া, সভায় ইউজিসি’র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া ও ইম্প্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন প্রকল্পের (আইসিএসইটিইপি) প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল হক আকন্দ উপস্থিত ছিলেন।

অধ্যাপক আলমগীর বলেন, ‘দেশে স্নাতকদের বাস্তব দক্ষতার ঘাটতি রয়েছে। ইউজিসি দেশে উচ্চশিক্ষার গুণগত পরিবর্তন এবং স্নাতকদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে আউটকাম বেইজড এডুকেশন কারিকুলাম চালু করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘স্নাতকদের দক্ষতা বৃদ্ধির জন্য সব বিশ্ববিদ্যালয়কে আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলকভাবে ইন্টার্নশিপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সাথে বিশ্ববিদ্যালয়গুলোকে সমঝোতা করার পরামর্শ দেওয়া হয়েছে।’ এছাড়া জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে স্নাতকদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ ও সার্টিফিকেট কোর্স করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান। 

অধ্যাপক আলমগীর শিল্প প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রয়োজন ইউজিসি ও দেশের বিশ্ববিদ্যালয়কে জানানো এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নতুন স্নাতকদের বাজার উপযোগী করে গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান। ইউজিসির চলমান আইসিএসইটিইপি প্রকল্পটি এ লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করবে বলে তিনি জানান।

তাসুকু ইউসিদা বলেন, প্রকল্পের আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ প্রকৌশলী তৈরি, উন্নত প্রশিক্ষণ মডিউল ও কারিকুলাম প্রণয়নে ভূমিকা রাখতে চাই। তিনি বিশ্ববিদ্যালয়ে আইসিটি খাতের উন্নয়নে তিনি ইউজিসির সহযোগিতা প্রত্যাশা করেন। 

উল্লেখ্য, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং জাইকা বাংলাদেশের আইটি ইঞ্জিনিয়ারদের দক্ষতা বাড়াতে যৌথভাবে ‘জাইকা-বিসিসি-বেসিস: কারিগরি সহযোগিতা প্রকল্প (টিসিপি)’ নামে একটি প্রকল্প গ্রহণ করে।  

ইউজিসি জানায়, সাড়ে ৩ বছর মেয়াদি প্রযুক্তিগত সহযোগিতার এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি শিল্পকে এগিয়ে নিতে মানবসম্পদ উন্নয়নের জন্য একটি টেকসই কাঠামো তৈরি করা হয়েছে। এই প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ে আইসিটি বিষয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হবে।  

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
আশ্বাসে থেমে আছে ইউজিসি, সম্পূরক বৃত্তির টাকা পাননি জবি শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের