গ্রেফতারের পর সাময়িক বরখাস্ত ভিকারুননিসার সেই শিক্ষক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৩

যৌন হয়রানির মামলা ও পুলিশি গ্রেফতারের পর অবশেষে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর দিবা শাখায় সিনিয়র শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেন সরকারকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এদিন বিকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২৬ ফেব্রুয়ারি রাতে বৈঠক করে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ ২৭ ফেব্রুয়ারি তাকে সাময়িক বরখাস্ত করে চিঠি ইস্যু করা হয়েছে। এছাড়া উচ্চতর আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

এর আগে সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর কলাবাগানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, যৌন হয়রানি ও নিপীড়নের বিচার চেয়ে গত ৭ ফেব্রুয়ারি মুরাদ হোসেনের বিরুদ্ধে অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করেন একজন অভিভাবক। ওই অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি যৌন হয়রানি ও নিপীড়নের সত্যতা পায়।

তবে তদন্ত কমিটি ওই শিক্ষককে বরখাস্ত করার সুপারিশ না করে তাকে মূল শাখায় অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করার কথা উল্লেখ করে প্রতিবেদনে। তদন্ত প্রতিবেদন পেয়ে গত ২৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠান প্রধান তার কার্যালয়ে মোহাম্মদ মুরাদ হোসেন সরকারকে সংযুক্ত করেন। এই ঘটনার পর কলাবাগান থানা পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে কলেজ কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করে তাকে। 

আরও পড়ুন-

ভিকারুননিসার শিক্ষক মুরাদ গ্রেফতার

ভিকারুননিসায় যৌন হয়রানি: অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

/এসএমএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
সর্বশেষ খবর
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যুবককে ছুরিকাঘাত
বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যুবককে ছুরিকাঘাত
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস