আরও আঞ্চলিক কেন্দ্র করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৪, ১৯:১৫আপডেট : ২২ মে ২০২৪, ১৯:১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও আঞ্চলিক কেন্দ্র ও শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

বুধবার (২২ মে) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

প্রসঙ্গত, সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছয়টি আঞ্চলিক কেন্দ্র রয়েছে। আরও চারটি কেন্দ্র করার পরিকল্পনা নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়ায় একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হবে।

এদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য টুঙ্গিপাড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন কনে। এ সময় ইনস্টিটিউটের জায়গায় স্থাপিত ভবন সংস্কার, নতুন ভবন স্থাপনসহ চলমান প্রকল্পের নানা বিষয়ে সংশ্লিষ্টদের দিক-নির্দেশনা ও পরামর্শ দেন তিনি।

পরিদর্শন শেষে উপাচার্য ড. মো. মশিউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম হাওলাদার, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক সুমন চক্রবর্তী, প্রকৌশল দফতরের পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক, উপ-পরিচালক মুহম্মদ রনজু আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতরের প্রকৌশলীরা।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
‘দেশের তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন’
ফিলিপাইনের স্বাস্থ্য খাত ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা বাড়াবে জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত অনার্স প্রথম বর্ষের পরীক্ষা ২২ সেপ্টেম্বর
সর্বশেষ খবর
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ