এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহ: দুই কেন্দ্রপ্রধানকে অব্যাহতি, ১১ পরীক্ষার্থী বহিষ্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৪, ১৯:৫৩আপডেট : ০৯ জুলাই ২০২৪, ২০:০০

চলমান এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে একটি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিবর্তনসহ দুই কেন্দ্রর ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া নকল করার দায়ে বহিষ্কার করা হয়েছে ১১ পরীক্ষর্থীকে। এর মধ্যে একজনকে সাত দিনের জেল দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, চাঁদপুরের কচুয়া উপজেলার নিন্দপুর ড. মহিউদ্দীন খান আলমগীর উচ্চ বিদ্যালয় ও কলেজে শতভাগ পাস নিশ্চিত করতে শিক্ষকের মাধ্যমে এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী কুমিল্লা শিক্ষা বোর্ডকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মন্ত্রীর নির্দেশনায় রুস্তম আলী কলেজ এবং নিন্দপুর ড. মহিউদ্দিন খান স্কুল ও কলেজকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অব্যাহতি দেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। এছাড়া বোর্ড থেকে চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি পাঠান।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মন্ত্রণালয়কে জানায়, পরীক্ষাকেন্দ্রে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পরীক্ষা সংক্রান্ত শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে ‘ফোন দেখে লিখছেন পরীক্ষার্থীরা, পাশে দাঁড়িয়ে কক্ষ পরিদর্শক’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর শিক্ষামন্ত্রীর নির্দেশে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের এম মনসুর আলী জাতীয় উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষায় ১১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

অভিযোগে বলা হয়, এম মনসুর আলী জাতীয় উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা স্মার্ট ফোন দেখে লিখছে, পাশে দাঁড়িয়ে আছেন কক্ষ পরিদর্শক। মাত্র দুই থেকে পাঁচ হাজার টাকার বিনিময়ে এভাবেই এইচএসসি পরীক্ষা দিচ্ছে এই কেন্দ্রের প্রায় এক হাজার পরীক্ষার্থী। কেন্দ্র কমিটিকে মোটা অঙ্কের টাকা দিয়ে কব্জায় নিয়ে পরীক্ষার্থীদের জন্য এমন বন্দোবস্ত করেছে একটি চক্র। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা মিলিয়ে অন্তত ৯টি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই কারবার চালাচ্ছে চক্রটি।

অভিযোগে বলা হয়, কাজীপুর উপজেলার দুর্গম এক জনপদ মনসুর নগর ইউনিয়ন। সেখানে উচ্চ মাধ্যমিক ও স্নাতকের জন্য একটি মাত্র শিক্ষাপ্রতিষ্ঠান আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ। তার পাশেই এম মনসুর আলী জাতীয় উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টিই এই অঞ্চলের এইচএসসি পরীক্ষার একমাত্র কেন্দ্র, যা করা হয়েছে ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের জন্য। দুর্গম চরাঞ্চল হওয়ায় উপজেলা সদর থেকে এই কেন্দ্রে সড়ক ও নৌপথে পৌঁছাতে সময় লাগে চার থেকে ছয় ঘণ্টা। এ কারণে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস থেকে কেউ কেন্দ্র পরিদর্শনে যান না বললেই চলে। এই সুযোগ কাজে লাগিয়ে পরীক্ষাকেন্দ্রটিকে ঘিরে গত ছয় বছর ধরে যেন চলছে প্রশ্নফাঁসের সঙ্গে নকল বাণিজ্যের উৎসব! বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা মিলিয়ে অন্তত ৯টি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই কারবার চালাচ্ছে চক্রটি। গ্রুপগুলোর মধ্যে অন্যতম হলো ‘মিশন এ প্লাস’ ও ‘রাসেলস ভাইপার’। গ্রুপ দুটিতে বিজ্ঞান বিভাগের প্রায় দুইশ’ শিক্ষার্থী যুক্ত আছে। যারা সবাই একই কলেজ ও কেন্দ্রের পরীক্ষার্থী।

এই অভিযোগের পর সিরাজগঞ্জের জেলা প্রশাসককে উল্লেখিত বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। মন্ত্রীর নির্দেশে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। তদন্ত করে প্রতিবেদন দিতে গঠন করা হয়েছে তিন সদস্য বিশিষ্ট কমিটি।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষক আজীবন অযোগ্য
শিক্ষা খাত পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার: মাহদী আমিন 
পরীক্ষায় বই দেখে লেখা ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি
সর্বশেষ খবর
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ