শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষায় মনোযোগ দিতে হবে: বিডিইউ উপাচার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৪, ১৬:৪১আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১৬:৪১

শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ) নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেছেন, এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সাবজেক্ট বিশেষায়িত, এই বিশেষায়িত সাবজেক্টগুলোকে কাগজে-কলমে রাখার সুযোগ নেই। তিনি বলেন, প্রতিটি বিষয়েই যাতে শিক্ষর্থীরা হাতে-কলমে শিক্ষা পায় আমাদের সেই বিষয়টি নিশ্চিত করতে হবে।’

শনিবার (২৬ অক্টোবর) গাজীপুরের কালিয়াকৈরে যোগদান পরবর্তী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ এসব কথা বলেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান, এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. আশরাফুজ্জামান, আইওটি অ্যান্ড রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুমন সাহা, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাকিব হোসেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মশিউর রহমান, ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তানজিম তাহারাত অর্পা, সাধারণ শিক্ষা বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুজন চন্দ্র সূত্রধর, ছাত্রী হলের প্রভোস্ট মুনিরা আকতার লতা, প্রক্টর ফারজানা আক্তার, পরিচালক (শিক্ষার্থী কল্যাণ) ফারহানা ইসলামসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
নেপালে বন্যা: ৬০০ শিক্ষার্থীর সন্ধান মিলছে না, থমকে আছে তথ্য যাচাই
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেলো ছাত্রের সনদপত্র
অনশনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ