ইউজিসি এবার পিএইচডি স্কলারশিপ দেবে ৭৫ জনকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৯

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ বছর পিএইচডির জন্য স্কলারশিপ দেবে ৭৫ জনকে। প্রতি বছর ৫০ জনকে দেওয়া হলেও এবার ২৫ জন বাড়িয়ে ৭৫ জন করা হয়। আগামী ৩১ ডিসেম্বরর মধ্যে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান জানানো হয়েছে। 

ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজ বলেন, ‘প্রতি বছর আমরা বিজ্ঞপ্তি দেই। এ বছরও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এ বছর পিএইচডির জন্য স্কলারশিপ দেওয়া হচ্ছে ৭৫ জনকে। এর আগে, ৫০ জনকে দেওয়া হতো। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদনের শেষ সময় দেওয়া হয়েছে।’

গত ২১ নভেম্বরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পিএইচডি স্কলারশিপ দেবে। এ জন্য সব পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় (শুধু স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে এমন বিশ্ববিদ্যালয়), সরকারি কলেজ, এমপিও এবং মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এক বছরে সর্বাধিক ৭৫ জনকে এ ফেলোশিপ দেওয়া সুযোগ আছে।

এছাড়া ইউজিসি পিএইচডি ফেলোশিপ নীতিমালা, আবেদন ফরম ও তথ্য ছক ইউজিসির ওয়েবসাইট www.ugc.gov.bd-এ পাওয়া যাবে। ইউজিসির নির্দিষ্ট ছকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রের হার্ডকপি এবং সফটকপি ই-মেইলে ([email protected]) আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক বরাবর পাঠানো জন্য অনুরোধ করা হয়।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
ক্লিন ও গ্রিন ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান
ইউজিসির পিএইচডি ও পোস্টডক্টরাল ফেলোশিপের সংখ্যা বাড়ছে
দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে স্মার্ট ক্যাম্পাসে রূপান্তর করা হবে: ইউজিসি চেয়ারম্যান
সর্বশেষ খবর
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?