স্কুল ফিডিংয়ে বরাদ্দ ২১৬৪ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৫, ১৬:১৭আপডেট : ০২ জুন ২০২৫, ১৬:২৮

২০২৫-২৬ অর্থবছরে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ বাস্তবায়নে ২ হাজার ১৬৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (২ জুন) বাংলাদেশ টেলিভিশনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা এ বরাদ্দ ঘোষণা করেন।

বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, আগামী অর্থবছরে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’-এর জন্য ২ হাজার ১৬৪ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।

তিনি আরও জানান, প্রাথমিক ও গণশিক্ষার গুরুত্ব বিবেচনায় ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।

বলে রাখা প্রয়োজন, ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা— যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম।

প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ। বাজেট ঘাটতি ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা, যা মোট বাজেটের ৩ দশমিক ৬ শতাংশ। মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশ এবং এডিপি ২ লাখ ৩০ হাজার কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। এটি বর্তমান সরকারের দৃষ্টিতে সংকোচনমূলক বাজেট।

এর আগে সোমবার (২ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দফতরে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ওই বৈঠকে আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শেষে তাতে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর বাজেট ডকুমেন্টস নিয়ে রামপুরার বিটিভি ভবনে যান অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। সেখানে রেকর্ড করা হয় ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনা। যা বিকাল ৩টায় সম্প্রচার শুরু করে বাংলাদেশ টেলিভিশন।

 

/এসএমএ/আরআইজে/এমওএফ/
টাইমলাইন: বাজেট ২০২৫-২৬
০২ জুন ২০২৫, ১৭:৫১
সম্পর্কিত
প্রাথমিকে শিল্প-সংস্কৃতি শিক্ষায় কর্মসংস্থানের নতুন দ্বার
শিক্ষক আন্দোলনের নেতৃত্বে বিরোধ, চারজনকে ফাঁসানোর অভিযোগ
প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে বিনামূল্যে ইউনিফর্ম, যা যা থাকবে
সর্বশেষ খবর
আকাশে তিন গ্রহের ‘মিনি প্যারেড’
আকাশে তিন গ্রহের ‘মিনি প্যারেড’
ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু
ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু
দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে
দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে
পুশ ইন: সীমান্ত নজরদা‌রিতে বিজিবির সঙ্গে আনসার ও গ্রামপুলিশ
পুশ ইন: সীমান্ত নজরদা‌রিতে বিজিবির সঙ্গে আনসার ও গ্রামপুলিশ
সর্বাধিক পঠিত
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
বাজেটের আগে স্বর্ণের ভরিতে কমলো ৬ হাজার ৫৯১ টাকা
বাজেটের আগে স্বর্ণের ভরিতে কমলো ৬ হাজার ৫৯১ টাকা
পেট্রোল ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
পেট্রোল ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
গ্রীষ্মে ২৪ ঘণ্টা দিন, শীতে অন্তহীন রাত!
গ্রীষ্মে ২৪ ঘণ্টা দিন, শীতে অন্তহীন রাত!