ঐশীর গানে সানি লিওনির একঝলক (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২১, ১৩:৪০আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৯:৫৫

আগেই ঘোষণা এসেছিল, বলিউড তারকা সানি লিওনিকে পাওয়া যাবে বাংলাদেশি গানে। এবার তারই একঝলক সামনে এলো। 

বুধবার (২২ ডিসেম্বর) টিএম রেকর্ডস প্রকাশিত করলো তাপসের কথা, সুর ও সংগীতে সংগীতশিল্পী ফাতিমা তুয জাহারা ঐশীর কণ্ঠে নতুন গান ‘দুষ্টু পোলাপাইন’র অংশ বিশেষ। তাতেই মাতোয়ারা গানের দর্শক-শ্রোতা। কারণ, এতে হাজির হয়েছেন সানি লিওনি। 

গানটি প্রসঙ্গে ঐশী বলেন, ‌‘আমাকে প্রতিটি গানেই নতুন রূপে জন্ম দিচ্ছেন কৌশিক হোসেন তাপস। বরাবরের মতো বলতে চাই, তাদের কাছে আমি ঋণী। এটা দারুণ বিষয় যে আমার গানে পারফর্ম করেছেন সানি লিওনি!’

ঐশীর বিশ্বাস, পুরো গানটি প্রকাশ পেলে তা শ্রোতাদের মাঝে অন্য রকম আলোড়ন তৈরি করবে।

নাচে সানি লিওনি

জানা যায়, ‘দুষ্টু পোলাপাইন’ গানটির দৃশ্যধারণ হয়েছে ভারতের মুম্বাইয়ে। বিপুল বাজেটের এর ভিডিওটি নির্মাণ করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ও নির্মাতা আদিল শেখ।

অন্যদিকে, চলতি সপ্তাহেই আরফিন রুমির গাওয়া ‘তুই আর আমি’ শিরোনামের মিউজিক ভিডিও অবমুক্ত করেছিল টিএম রেকর্ডস। যেখানে পাওয়া গেছে নায়ক নিরব হোসাইন ও টলিউডের নায়িকা মিমি চক্রবর্তীকে।

গানের প্রোমো:

/এম/এমওএফ/
সম্পর্কিত
অন্যভাবে গায়িকা ঐশীকে উপস্থাপন
অন্যভাবে গায়িকা ঐশীকে উপস্থাপন
ঐশীর কণ্ঠে বিশালের গান
ঐশীর কণ্ঠে বিশালের গান
স্থিরচিত্রে ঐশীর বিয়ের নানান মুহূর্ত
স্থিরচিত্রে ঐশীর বিয়ের নানান মুহূর্ত
হাসতে হাসতে খুন ঐশী, প্রকাশ করলেন হবু বরের ছবি
হাসতে হাসতে খুন ঐশী, প্রকাশ করলেন হবু বরের ছবি
বিনোদন বিভাগের সর্বশেষ
মুক্তি পেলো বিজয় থালাপতির শেষ সিনেমা, দর্শকদের প্রতিক্রিয়া কী
মুক্তি পেলো বিজয় থালাপতির শেষ সিনেমা, দর্শকদের প্রতিক্রিয়া কী
আমি সবাইকে বলি, একবার বাংলাদেশে যাও: আতিফ আসলাম
আমি সবাইকে বলি, একবার বাংলাদেশে যাও: আতিফ আসলাম
ঢাকায় গানের সপ্তাহ: রুনা লায়লা-আতিফ আসলামসহ কার কী আয়োজন
ঢাকায় গানের সপ্তাহ: রুনা লায়লা-আতিফ আসলামসহ কার কী আয়োজন
সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে আলিয়া ভাটের সমর্থন
সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে আলিয়া ভাটের সমর্থন
বাংলাদেশের ব্যান্ড চিরকুট-এর সঙ্গে গান তৈরিতে আগ্রহী বিশ্বখ্যাত ওয়ার্নার ব্রাদার্স মিউজিক
বাংলাদেশের ব্যান্ড চিরকুট-এর সঙ্গে গান তৈরিতে আগ্রহী বিশ্বখ্যাত ওয়ার্নার ব্রাদার্স মিউজিক