সিংহ খোঁজার গল্প শোনাতে মেয়েকে নিয়ে বইমেলায় মিথিলা

বিনোদন রিপোর্ট
০৫ মার্চ ২০২২, ১৫:২০আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৭:৫২

আফ্রিকায় গিয়ে মা-মেয়ে কেমন করে সিংহ মামাকে খুঁজে বের করলো, সেই রোমাঞ্চকর গল্প শোনাতে সরাসরি বইমেলায় হাজির হলেন মিথিলা ও আইরা।

শনিবার (৫ মার্চ) বেলা ১২টার দিকে মেয়েকে নিয়ে মেলার শিশু চত্বরে হাজির হন তারা। বসেন ১৯৫ নম্বর স্টলে। উন্মোচন করেন ‘আইরা আর মায়ের অভিযান’ সিরিজের নতুন বই ‘আফ্রিকায় সিংহের খোঁজে’।

মিথিলা জানান, আফ্রিকার তানজানিয়া সাফারি পার্কে তাদের অভিজ্ঞতার গল্প তুলে ধরেছেন এই বইয়ে।

মিথিলার ভাষ্য, ‘আফ্রিকার ওই সাফারি পার্কের সবচেয়ে আকর্ষণীয় ও দুর্লভ বিষয় সিংহ। পার্কে গেলেও সিংহকে সবাই দেখার সুযোগ পায় না। আমি আর আমার মেয়ে আইরা সে দুর্লভ সিংহ মামাকে খুঁজে বের করেছি। সেটি বের করতে গিয়ে আমরা অনেক রকমের পশু-পাখির দেখা পেয়েছি। অনেক অভিজ্ঞতা হয়েছে আমাদের। সে অভিযানটাই তুলে ধরেছি এবারের বইতে। চার থেকে আট বছরের শিশুরা এ গল্পটি পড়লে বা শুনলে দারুণ রোমাঞ্চ অনুভব করবে বলে আমার বিশ্বাস।’

সিংহ খোঁজার গল্প শোনাতে মেয়েকে নিয়ে বইমেলায় মিথিলা ‘আফ্রিকায় সিংহের খোঁজে’ বইমেলার পাশাপাশি টগুমগু, গুফিবুকস ও রকমারির অনলাইন শপ থেকেও সংগ্রহ করা যাচ্ছে। বইটির প্রচ্ছদ এঁকেছেন মহাইমেনুল রাকিব নিটল। অ্যাডভেঞ্চার ঘরানার শিশুতোষ এ বইটি প্রকাশ করছে লাইট অব হোপ।

গত বইমেলায় মিথিলা প্রকাশ করেন ‘আইরা আর মায়ের অভিযান’ সিরিজের প্রথম বই ‘তানজানিয়ার দ্বীপে’। যেখানে তিনি তুলে ধরেন তানজানিয়ার দ্বীপে আইরাকে নিয়ে ঘুরে বেড়ানোর গল্প।

/এমএম/
সম্পর্কিত
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
পর্দায় প্রথম ডক্টর মিথিলা!
পর্দায় প্রথম ডক্টর মিথিলা!
তিনি এখন ড. মিথিলা
তিনি এখন ড. মিথিলা
মায়ের হাত ধরে মেয়ের অভিষেক
মায়ের হাত ধরে মেয়ের অভিষেক
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?