একুশে টেলিভিশনে ‘সেদিন কী ঘটেছিল’

বিনোদন রিপোর্ট
০৬ মে ২০২২, ১৬:১৯ আপডেট : ০৬ মে ২০২২, ১৯:৩৪

একুশে টেলিভিশনে ‘সেদিন কী ঘটেছিল’; দেখা যাবে ঈদের ৫ম দিন রাত ৮টায়। 

নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু ও পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, সমাপ্তি মাসুক, মনি চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, সবুজ রহমান, শাকিলা আকতার, মীর শহীদ, প্রিয়াংকা মনি প্রমুখ।

গল্প প্রসঙ্গে নির্মাতার বর্ণনা এমন, আসিফ চাকরি করে এনজিওতে। সেই সূত্রে শহর থেকে দূরে প্রকৃতির মাঝে সস্তায় একটা ছিমছাম বাড়ি ভাড়া নিয়ে থাকে। সাথে থাকে তার মা। মূলত মায়ের চাপে পড়ে সে বিয়ে করে ঐশিকে। বাসর রাতেই আসিফ ঐশিকে জানায়, সে একটা মেয়েকে ভালোবাসতো। তাই পরিবারের চাপে বিয়ে করলেও ঐশিকে ভালোবাসতে পারবে না। কিন্তু পরিবারের বৌ হিসেবে যথাযথ সম্মান পাবে। 

মাসুক ও মম ঐশি মধ্যবিত্ত ঘরের মেয়ে। ভালোবাসার চেয়ে সম্মানই তার কাছে বেশি জরুরি। নিয়মমাফিক দাম্পত্য জীবন শুরু হয়। ঐশি রান্না করে। ঘর সামলায়। আসিফ অফিস করে। সব ঠিক থাকলেও কোথায় যেন এক শূন্যতা অনুভব করে দুজনেই।

নির্মাতা হাজরা বলেন, ‘নাটকটির মূল গল্প আসলে আসিফের বৌ ঐশিকে ঘিরে নয়, বরং অদৃশ্য প্রেমিকাকে নিয়ে। সে হিসেবে অনেকটা ভৌতিক ফিলও থাকবে এতে। আশা করছি দর্শকরা সিরিয়াস মজা পাবেন।’

/এমএম/
সম্পর্কিত
বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ মম, জানালেন, ‘এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন’
বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ মম, জানালেন, ‘এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন’
যে চাওয়া থেকে আন্দোলনে দাঁড়িয়েছি, পাওয়ার হিসাব মেলেনি: মম
যে চাওয়া থেকে আন্দোলনে দাঁড়িয়েছি, পাওয়ার হিসাব মেলেনি: মম
বাংলাদেশি ‌‘মাস্টার’-এর রটারডাম জয়!
বাংলাদেশি ‌‘মাস্টার’-এর রটারডাম জয়!
ফারুকীর জবাবে জেলেনস্কিকে টানলেন মম!
ক্ষমতা মানুষকে বানায় দানব: ফারুকী প্রসঙ্গে মম
বিনোদন বিভাগের সর্বশেষ
রজনীকান্তের হাতে মার খাবেন না মিঠুন, ‘জেলার ২’ ছবির জন্য দিয়েছিলেন বিশেষ শর্ত
রজনীকান্তের হাতে মার খাবেন না মিঠুন, ‘জেলার ২’ ছবির জন্য দিয়েছিলেন বিশেষ শর্ত
বছর কি কারেন্টের গতিতে চলে যায়: শাকিব খান
বছর কি কারেন্টের গতিতে চলে যায়: শাকিব খান
রজনীকান্তের ‘জেলার ২’ মুক্তির কতদিন পর ওটিটিতে দেখা যাবে
রজনীকান্তের ‘জেলার ২’ মুক্তির কতদিন পর ওটিটিতে দেখা যাবে
বিলবোর্ড ২০০-তে ১০০তম সপ্তাহ শীর্ষে টেলর সুইফট
বিলবোর্ড ২০০-তে ১০০তম সপ্তাহ শীর্ষে টেলর সুইফট
সদ্য প্রয়াত অভিনেত্রী নাসিমা খানের ছেলে এখনও নিখোঁজ, যা বলছে পুলিশ
সদ্য প্রয়াত অভিনেত্রী নাসিমা খানের ছেলে এখনও নিখোঁজ, যা বলছে পুলিশ